চৌগাছায় দলীয় প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য ও আ’লীগ নেতা আহত
চৌগাছার নারায়নপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা শামীম আক্তারকে (৫০) পিটিয়ে আহত করেছেন একই দলের কর্মী আমিনুর রহমান। সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার পেটভরা গ্রামে এই মারপিটের ঘটনা ঘটেছে। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে চৌগাছা হাসপাতালে তাকে ভর্তি করেন। পূর্ব শত্রæতার জেরে এই ঘটনাটি ঘটতে পারে বলে জানান অনেকে।
পুলিশ ও আহতের স্বজনরা জানান, সোমবার সকালে উপজেলার পেটভরা গ্রামের হাফেজিয়া মাদ্রাসার সামেন সংশ্লিষ্ঠ মাদ্রসার সুপার (হুজুর) সোহরাব হোসেনের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিল ইউপি সদস্য শামীম আক্তার। এ সময় সেখানে আকস্মিক ভাবে উপস্থিত হন পেটভরা গ্রামের রবিউল ইসলামের ছেলে আওয়ামীলীগ নেতা আমিনুর রহমান। তিনি কোন কিছু না বলেই ইউপি সদস্য শামীমকে বালি তোলা বেলচা নিয়ে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে ওই নেতা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহতের বড় ভাই সেলিম আক্তার বলেন, আমিনুর রহমানের সাথে শামীমের কোন দ্ব›দ্ব আছে কিনা জানি না। তবে আজ সোমবার সকালে হঠাৎ করে সে শামীমকে মেরে আহত করেছে। খবর পেয়ে বর্তমানে আমরা সকলেই হাসপাতালে অবস্থান করছি।
মাদ্রাসা হুজুর সোহরাব হোসেন বলেন, আমি আর ইউপি সদস্য শামীম এক সাথে দাড়িয়ে কথা বলছিলাম এ সময় আমিনুর এসে বেলচা দিয়ে পিটিয়ে তাকে আহত করে।
ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য মনিরুজ্জামন মিলন বলেন, কি কারনে সে হামলার শিকার হয়েছেন জানি না, তবে খবর পেয়ে তাকে দেখতে যাওয়া প্রস্তুতি নিচ্ছি।
নারায়নপুর ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান শাহিন বলেন, আমার মেম্বর হামলার শিকার হয়েছেন এবং হাসপাতালে ভর্তি এমন খবর পেয়ে দ্রæতই হাসপাতালে ছুটে আসি এবং তার সুচিকিৎসার ব্যবস্থা করি। কি কারনে এই হামলা তা বলতে পারছিনা।
থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ বিষয়ে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
একাধিক সূত্র থেকে জানা গেছে, বিগত সংসদ নির্বাচনে ইউপি সদস্য ও উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক শামীম আক্তার ট্রাক প্রতীকে নির্বাচন করেছে। অপর দিকে আওয়ামীলীগ নেতা আমিনুর রহমান ভোট করেছে নৌকা প্রতীকে। সেই নির্বাচন থেকেই তাদের মধ্যে এক ধরনের বিরোধ সৃষ্টি হয়, চলে নানা ধরনের কটু কথা। তারই ধারাবাহিকতায় আমিনুর রহমান সোমবার সাকলে মেম্বর শামীমের উপর হামলা চালিয়ে তাকে আহত করেছে।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার
গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক
জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়
জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক
সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন
চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র্যালি ও আলোচনা সভা
বাকেরগঞ্জে ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি
Link Copied