বাকেরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক৩
বরিশালের বাকেরগঞ্জে উপজেলায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে চারজনকে আটক করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ। গতকাল সোমবার দিনগত রাত আড়াইটার সময় উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের পচ্ছিম শ্যামপুর এলাকায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে সেখান থেকে তাদের আটক করা হয়।
পুলিশের দাবি তাদের বিরুদ্ধে বাকেরগঞ্জ সহ বরিশাল জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ৩টার দিকে রঙ্গশ্রী ইউনিয়নের পশ্চিম শ্যামপুর এলাকায় অভিযান চালায় বাকেরগঞ্জ থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতির প্রস্তুতি নিয়ে থাকা ডাকাতরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে রাত আড়াইটার দিকে তাদের আটক করে।
আটক করা ব্যক্তিরা হলেন উপজেলার কবাই ইউনিয়নের বাসিন্দা নুরইসাল খানের পুত্র সোহেল খান (২৮), একই উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের দাওকাঠী গ্রামের আঃ রাজ্জাক খানের পুত্র , রানা খান (২৬) ও একই ইউনিয়নের মামুন খানের পুত্র সাব্বির খান (২২)।
তাদের কাছ থেকে একটি ছেনা, দুইটি স্কুড্রাইভার একটি কাটার, একটি ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ও দুই টি মোবাইল উদ্ধার করে জব্দ করেছে বলে দাবি পুলিশের।
আটক করা ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানায় বাকেরগঞ্জ থানা পুলিশ।বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন বলেন তাঁদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা করে আজ মঙ্গলবার দুপুরে বরিশাল আদালতে পাঠানো হবে বলে জানান ।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন