ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

শিবচরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ২-৪-২০২৪ দুপুর ৪:৩০

মাদারীপুর জেলার শিবচরে তৈরি পোশাকসহ বিভিন্ন দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় অতিরিক্ত মূল্য রাখাসহ নানা কারণে তৈরি পোশাক, জুতার দোকানসহ ৬ টি দোকানে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার(২ এপ্রিল) দুপুরে শিবচর পৌর বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস।

জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণে মঙ্গলবার দুপুরে শিবচর পৌর বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় পন্যের দাম অতিরিক্ত রাখা,পন্য ক্রয়ের ভাউচার না থাকা, বাইরের পন্যে নিজেদের ট্যাগ লাগিয়ে অতিরিক্ত দামে বিক্রিসহ নানা অনিয়মের কারণে পোশাকের শোরুম ফাস্টরেটকে ৪০ হাজার, ইয়েস পয়েন্টকে ১০ হাজার, শামীম ফ্যাশন পাঞ্জাবীকে ৫ হাজার, মাই-লা সুজকে ৫ হাজার, কিরণ টেইলার্সকে ৫ হাজার এবং সানমুন ক্লোথ স্টোর এন্ড টেইলার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস জানান,'অতিরিক্ত মূল্যসহ নানা অনিয়মের কারণে জামাকাপর,জুতা ও টেইলার্সের দোকানে জরিমানা করা হয়েছে। এছাড়া অন্যদের সতর্ক করে দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

এসময় শিবচর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ফজলুল হক এবং শিবচর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা