ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বাকেরগঞ্জে দাম চড়া হলেও জমে উঠেছে ঈদের কেনাকাটা


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ২-৪-২০২৪ দুপুর ৪:৩৬

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় দাম চড়া হলেও জমে উঠেছে ঈদের কেনাকাটাপবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বাকেরগঞ্জে জমে উঠেছে ঈদ কেনাকাটা। প্রতি বছরের মতো এবছরও দেশীয় শাড়ি, থ্রিপিস ও পাঞ্জাবির চাহিদা সবচেয়ে বেশি। দেশীয় বুটিকস, হাতে কাজ করা শাড়ি, থ্রিপিস ও পাঞ্জাবির দোকানগুলোতে ভিড় বেশি দেখা যাচ্ছে।

এর পাশাপাশি বাকেরগঞ্জে  পোশাক ও জুতার দোকানগুলোতে   ক্রেতাদের উপচে পরা ভিড় নারী ক্রেতাদের কাছে ভারতীয় শাড়ির চাহিদাও রয়েছে। তবে ভ্যাপসা গরমের কথা মাথায় রেখে আরামদায়ক শাড়ি খুঁজছেন ক্রেতারা। 

 সরেজমিনে দেখা গেছে, ঈদ উপলক্ষে বিভিন্ন রং-বেরং-এর শাড়ি ও থ্রিপিস কিনতে নারীদের উপচে পড়া ভিড়। একই সাথে পাঞ্জাবির দোকানগুলোতেও ভিড় লক্ষণীয়। এছাড়া ছেলেদের পাঞ্জাবি ছাড়াও শার্ট, গেঞ্জি, জিন্স প্যান্ট, গ্যাবাডিং, ইন্ডিয়ান সুলতাল পাঞ্জাবি কিনতে ভিড় বাড়ছে। তবে গত বছরের চেয়ে এবছর পোশাকসহ সকল পণ্যের দাম বেশি বেলে দাবি করেছেন ক্রেতারা। তারা বলছেন, কোন পোশাক পছন্দ হলেই নিতে পারছেনা তারা। কারণ দামের সাথে বাজেট না মেলায় কেনা সম্ভব হচ্ছেনা।

আর বিক্রেতারা দামের বিষয়টি শিকার করে বলছেন, এ বছর দ্রব্যমূল্যের দামে সবাই দিশেহারা। সেই তুলনায় জামা, জুতাসহ সব কিছুর দামই একটু বেশি। তবে সাদ আর সাধ্যের মধ্যেই বিক্রি করার চেষ্টা করছেন তারা। বাকেরগঞ্জ সদর রোডে দোকানে আশা ক্রেতারা সাংবাদিকদের বলেন, আসন্ন পবিত্র ঈদুল-ফিতরকে কেন্দ্র করে আনন্দের কোন কমতি নেই তাদের মাঝে। তারপরও দাম সহনীয় আর পছন্দের শাড়ি কিনতে পেরে খুশি তারা।

ক্রেতারা আরো সাংবাদিকদের বলেন, বাঙালির যেকোনো উৎসবে নারীর প্রথম পছন্দ শাড়ি ও থ্রিপিস। আর ঈদ উপলক্ষে তো শাড়ি বা থ্রিপিস চাই-ই-চাই। ঈদে শাড়ি আর পাঞ্জাবির আবেদন কোন দিন শেষ হয়ে যাবে না। এবারের ঈদেও এ দুইটি পোশাকই প্রাধান্য পেয়েছে।

এ বিষয়ে বাকেরগঞ্জের পোশাক ব্যবসায়ীরা সাংবাদিকদের জানান, এ বছর ঈদুল-ফিতরে দেশীয় তৈরি জামদানি ও তাঁতের শাড়ি নারীদের বেশি পছন্দ। দেশীয় তৈরি জামদানি ও তাঁতের শাড়ির কথা মাথায় রেখেই এবারের ঈদে হরেক রকমের শাড়ির সমাগম ঘটিয়েছেন তারা। তবে পার্শ্ববর্তী দেশগুলোর শাড়ির থেকে এবছর দেশীয় শাড়ির চাহিদা বেশি। আর দাম সহনীয় বলে বেচা-কেনাও বেশ ভালো।

এদিকে, বাকেরগঞ্জ  শহরের আশেপাশের এলাকাগুলোর হাট-বাজারের ছোট খাট দোকানগুলোতে স্বল্প ও নিম্ন আয়ের মানুষরা তাদের পছন্দের জিনিস কিনছেন। অনেক ক্রেতাই মূল্য শুনছেন আর এ দোকান ও দোকান ঘুরছেন। অনেকে দামে বনে গেলে কিনে ফেলছেন পছন্দের জিনিসটি ।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন