পল্লী বিদ্যুতের লোডশেডিং এর ফলে জনসাধারণ চরম ভোগান্তিতে
চাঁদপুরের হাইমচর উপজেলায় পল্লী বিদ্যুতের মাত্রাতিরিক্ত লোডশেডিং জনজীবনকে চরম ভোগান্তিতে ফেলেছে। রোজাদার গণ পড়ছেন বিপাকে। ঘরে-বাইরে নেই শান্তি, সেহরি, ইফতার ও তারাবিতে পোহাতে হচ্ছে ভোগান্তি। রাতে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং, আর সকাল থেকে বিদ্যুতের লাইন বন্ধ করে কাটা হয় গাছ। রোজাদার না রাতে ঘুমাতে পারছেন না দিনে। সাহরি, ইফতার এবং তারাবীতেও নেই শান্তি।
মঙ্গলবার (২ এপ্রিল ২০২৪) সকাল থেকে সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার বিভিন্ন স্থানে কয়েকটি দল বিদ্যুতের লাইন বন্ধ করে গাছ কাটার কাজ করছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত গাছ কাটার ফলে বিদ্যুতের লাইন সচল করা যায় না। যার কারণে, উপজেলার বিভিন্ন ঈদ মার্কেট গুলোতে মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে। তারা বাড়িতে না পারছেন ঘুমাতে, পানির টাংকিতে পানি না থাকায় না পারছেন গোসল করতে, ঈদ মার্কেটে গিয়ে না পারছেন সুখে শান্তিতে ঈদ মার্কেটিং করতে।
ঈদের কেনাকাটা করতে আসা শহিদুল ইসলাম জানান, গতরাত্রে সর্বমোট বিদ্যুৎ ছিল আড়াই ঘন্টা আমাদের ঘুমে মারাত্মক ব্যাঘাত ঘটেছে, সকালবেলা একটু ঘুমাবো তাও শান্তিতে ঘুমাতে পারিনি। সকাল থেকে আবারও লোডশেডিং শুরু, এ সুযোগে আসলাম ঈদের কেনাকাটা করতে এখানেও শান্তিতে দোকানে কেনাকাটা করা যাচ্ছে না। মাস শেষে আমরা ঠিকই বিদ্যুৎ বিল পরিশোধ করি, কর্তৃপক্ষের কাছে জানতে চাই এ ভোগান্তি আর কতদিন।
শাহী জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা রেদওয়ান হোসাইন জানান মাত্রাতিরিক্ত লোডশেডিং এর কারণে সাহরি ও ইফতার ঠিকমতো করতে পারিনা। তারাবি কিংবা তাহাজ্জুদে একটু প্রশান্তি নিব তাও সম্ভব হয় না। শুধু মাহে রমজান আসলেই কেন এমনটা হয় কর্তৃপক্ষের কাছে আমাদের প্রশ্ন।
স্থানীয় অটোচালক মোঃ রাকিবুল ইসলাম জানান আমাদের রিজিক অন্বেষণ এর একমাত্র পথ এ ইজিবাইক। রাতে চার্জ না হওয়ার কারণে দিনের বেলা অটো নিয়ে বের হতে পারি না। ফলে দৈনন্দিন বাজার করা বন্ধ, ইফতারও করতে পারিনা ঈদের কেনাকাটাও করা হয়নি। সঠিক সময়ে আমাদেরকে বিদ্যুৎ দিলে আমরা দু'বেলা দুমুঠো খাবার খেয়ে জীবন বাঁচাতে পারবো।
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ হাইমচর সাবজনাল অফিসের এজিএম হাফিজুর রহমান জানান, অতিরিক্ত গরম পরলে লোডশেডিং বেড়ে যায়, তেত্রিশ কেবি লাইনে সমস্যা হওয়ায় দুই দিন রাতে লোডশেডিং বেশি ছিল। আগামী দুইদিন গাছ কাটার কারণে হয়তো বা লোডশেডিং থাকতে পারে। এরপর থেকে আশা করা যায় আর তেমন একটা লোডশেডিং হবে না। এরপরও যখন অতিরিক্ত লোডশেডিং হয় তখন আমাকে জানালে সাথে সাথেই আমি ব্যবস্থা নিব।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন