দোকান দখলের প্রতিবাদ জানাল লোহাগড়া বাজারের ব্যবসায়ীরা
নড়াইলের লোহাগড়া বাজারে জোরপূর্বক একটি দোকান দখলের প্রতিবাদে আড়াই ঘণ্টা ধরে দোকানপাট বন্ধ রাখেন বাজারের ব্যবসায়ীরা। সোমবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৭টা থেকে ১০টা পর্যন্ত ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে এ প্রতিবাদ জানান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হয়।
ব্যবসায়ীরা জানান, সোমবার ভোরে লোহাগড়া বাজার বণিক সমিতির পক্ষ থেকে মাইকিং করে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত জানানো হয়। বাজারের একটি দোকানের মালিকানা নিয়ে লক্ষ্মীপাশার কাবেরি সুলতানা ও হোসনেয়ারা পারভীনের সঙ্গে চাচই গ্রামের গোলাম মোস্তফার বিরোধ চলছে দীর্ঘদিন ধরে। উভয়ই এর মালিকানা দাবি করে আসছেন। এ নিয়ে আদালতে মামলাও বিচারাধীন রয়েছে। এরই মধ্যে রোববার সন্ধ্যায় গোলাম মোস্তফার নেতৃত্বে একদল সন্ত্রাসী ফিল্মি স্টাইলে বিবদমান দোকানটি দখল করে নেন।
কাবেরি সুলতানা ও হোসনেয়ারা পারভীন অভিযোগ করেন, আমাদের নিজস্ব দোকান। ৩০-৪০ বছর ধরে এর মালিকানা আমাদের। সম্প্রতি একটি ভূমিদস্যু চক্র দোকান দখলে নেয়ার জন্য ভুয়া কাগজপত্র তৈরি করে। তারা রোববার সন্ধ্যায় দোকান ভাংচুর করে মালামাল লুট করে জোর করে দোকানের দখল নেয়। এর নেতৃত্ব দেন বাজার বণিক সমিতির সহ-সভাপতি আহাদ শিকদার।
তারা আরো জানান, এর আগে বিকেলে থানায় এ নিয়ে বৈঠক হয়। ওই বৈঠকে লোহাগড়া থানার ওসি উপস্থিত ছিলেন। বৈঠকের পরই ওই চক্র সন্ত্রাসী স্টাইলে দোকান দখল করে।
বণিক সমিতির সভাপতি ইবাদত শিকদার জানান, থানায় বৈঠকের পরপরই সেখান থেকে বের হয়ে এসে আহাদ শিকদারের নেতৃতে সন্ত্রাসী স্টাইলে দোকান দখল করা হয়। এর প্রতিবাদে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ জানান। পরে ইউএনও মীমাংসার আশ্বাস দিলে সকাল ১০টায় দোকানপাট খোলা হয়। এখন ওই দোকানে কেউ যেতে পারবেন না। এ নির্দেশ দিয়েছেন ইউএনও।
আহাদ শিকদার বলেন, কাগজপত্র গোলাম মোস্তফার পক্ষে। ওসি সাহেবের সঙ্গে থানায় বৈঠক করে দোকান খুলে নিয়েছি। কোনো ভাংচুর বা লুটপাট হয়নি।
লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন বলেন, থানার বৈঠকে বলেছিলাম এখানে পুলিশের কিছু করার নেই। এখন পুলিশ খুলতেও বলবে না, খুলতে বাধাও দেবে না।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর