ঢাকা সাভারে আগুনে পুড়ে নির্মম মৃত্যুর শিকার
ঢাকার সাভারে আগুনে পুড়ে নির্মম মৃত্যুর শিকার যশোরের চৌগাছার ইকবাল হোসেনের (৩৫) বাড়িতে বয়ে যাচ্ছে কান্নার রোল। একমাত্র ছেলেকে হারিয়ে বৃদ্ধ মা সুফিয়া বেগম যেন নির্বাক। নিহত ইকবাল হোসেন উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বর্ণি গ্রামের বাসিন্দা মৃত আজিজুর রহমানের একমাত্র ছেলে। মঙ্গলবার ভোরে সাভারের অদুরে এই দুর্ঘটনা ঘটে।
আগুনে পুড়ে মৃত্যুর শিকার ইকবাল হোসেনের প্রতিবেশি আরিফুজ্জামান সাগর ও সংশ্লিষ্ঠ ইউপি সদস্য তরিকুল ইসলাম জানান, বর্ণি গ্রামের বিওপি ক্যাম্পের পাশেই নিহত ইকবালের বসবাস ছিল। পিতার মৃত্যুর পর মা সুফিয়া বেগম, স্ত্রী আঞ্জুয়ারা বেগম ও দুই কন্যা সন্তানকে নিয়ে বসবাস করতেন। বড় মেয়ে চৌগাছা পৌর এলাকার পাঁচনামা গ্রামে বিয়ে দেয়ার পর দিনমজুর ইকবাল হোসেন দায় দেনায় জর্জরিত হয়ে পড়েন। বিশেষ এনজিও থেকে ঋন নিয়ে পড়ের মহাবিপাকে। একপর্যায়ে মায়ের কাছে ছোট মেয়েকে রেখে ইকবাল হোসেন প্রায় এক বছর আগে পাড়ি জমাই ঢাকা সাভারে। সেখানে একটি ভাড়া বাড়িতে স্ত্রী নিয়ে বসবাস শুরু করেন। স্ত্রী স্থানীয় একটি বে সরকারী প্রতিষ্ঠানে কাজ নেয় আর ইকবাল হোসেন কাজ নেয় লেবারের। বিভিন্ন ট্রাক লরি হতে মালামাল লোড আনলোড করাই ছিল পেশা। সেখানে দু’জনে মিলে আয় করে দেনাও অনেক পরিশোধ করেছে। প্রতি দিনের মতই মঙ্গলবার ভোরে সে সাভারের অদুরে হেমায়েতপুর জোরপুল এলাকাতে একটি ট্রাক হতে সিমেন্ট আনলোডের কাজ করছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি তেল বাহি ট্রাক ঘটনাস্থলে এসে চালক নিয়ন্ত্রন হারিয়ে সড়কেই উল্টে যাই। সঙ্গে সঙ্গে তেলে আগুন লেগে পাশে থাকা ট্রাক, প্রাইভেটকারসহ বেশ কিছু যানবাহনে আগুন ছড়িয়ে পড়ে। সিমেন্টের ট্রাকে থাকা ইকবাল হোসেনসহ দুই জন অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় অন্তত দশজন। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রন করেন।
নিহতের প্রতিবেশিরা আরও জানান, ইকবাল হোসেন ওই পরিবারের একমাত্র ছেলে সন্তান। পিতার মৃত্যুর পর তিনিই ছিলেন পরিবারের একামত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার অকাল মৃত্যুতে সকলেই হতবিহবল হয়ে পড়েছেন।
সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধ হবিবর রহমান হবি বলেন, সোস্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে নির্মম এই মৃত্যুর খবর শুনে আমিও ব্যক্তিগত ভাবে মর্মাহত। সকালে নিহতের পারিবারে গেছি কিন্তু এখানে তো তেমন কেউ থাকে না। জানতে পেরেছি সাভারেই নিহতের ময়নাতদন্ত শেষে মরাদেহ বাড়িতে পাঠানো হবে।
চৌগাছা থানার সেকেন্ড অফিসার এসআই লোকমান হোসেন বলেন, আমরাও এমন একটি খবর শুনেছি, তবে আইনগত সকল প্রক্রিয়া সংশ্লিষ্ঠ এলাকার থানা পুলিশ সম্পন্ন করবেন।
এমএসএম / এমএসএম
গ্রামীণ অর্থনীতিতে সহায়তা: মনপুরায় ব্র্যাকের হাঁস বিতরণ কর্মসূচি
ইউএনও’র নাম করে ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায় বরখাস্ত শিক্ষকের
সাতকানিয়ার সাঙ্গু নদে নিষিদ্ধ জালের থাবা,হুঁশ নেই মৎস কর্মকর্তার
সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরলেন ১৪ জেলে
বরগুনায় অবৈধ কাঠ কয়লার কারখানায় ১ লাখ টাকা জরিমানা
আমের মুকুলের ঘ্রাণে প্রাণবন্ত নাঙ্গলকোট
শেরপুরে সাঁতারের জন্য পুকুর লিজ মুক্ত করার দাবিতে শিশুদের মানববন্ধন অনুষ্ঠিত
বইমেলায় পাঠকের নজরে মাসুদ রানা'র থ্রিলার উপন্যাস ডাবল জিরো
শ্যামনগরে নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৫০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ
নপুরায় ভিক্ষার টাকায় চলে জীবন: সংবাদ প্রকাশের পর অসহায় পরিবারের পাশে যুব রেড ক্রিসেন্ট
বাম্পার ফলনেও হাসি নেই, ন্যায্য দাম না পেয়ে বিপাকে বকশীগঞ্জের আলুচাষি
কুমিল্লায় পৃথক অভিযানে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
গাজীপুরে সার সংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন
Link Copied