রায়গঞ্জে উপজেলা পরিষদে গ্রীন ফেয়ারের বৃক্ষরোপণ
গাছ ই জীবন তাতেই ভুবন তাই করবো সবে বৃক্ষরোপণ এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে সামাজিক সংগঠন গ্রীন ফেয়ারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।গতকাল বুধবার বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বরে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি কেএম রফিকুল ইসলাম, ধানগড়া ইউনিয়নের চেয়ারম্যান মীর ওবায়দুল ইসলাম মাছুম, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মানিক চন্দ্র গোস্বামী, সরকারি বেগম নুরুন্নাহার তর্কবাগীশ অনার্স কলেজের প্রভাষক ফেরদৌস আলম, ভূঁইয়াগাতি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুরভি খাতুন, স্বপ্ন নিয়ে পথ চলা সংগঠনের প্রতিষ্ঠা এস এম বাহাদুর আলী, মুশফিকুর রহামান, শিবলী সাদিক, শেফা খাতুন প্রমুখ।
সংগঠনটির প্রতিষ্ঠাতা মাহবুবা খাতুন বলেন, আমরা সৌন্দর্যের জন্য যে হারে গাছ কেটে ফেলেছি এর প্রভাব কিন্তু আপনারা অনুমান করতে পেরেছেন। তাই আমি অনুরোধ করব সকলেই অন্তত বছরে একটি করে গাছ লাগান। গাছ শুধু পরিবেশই বাঁচায় না গাছ আমাদের অক্সিজেন দেয়। তাছাড়া গাছ থাকলে বিভিন্ন রকম দূর্যোগের হাত থেকেও রক্ষা পাওয়া যায়।
উপজেলা পরিষদ চত্বরে এলিকাপাম,বাগান বিলাশ, মাদার অপ থাউজ্যান্ড, স্টার ক্র্যাকটাস, টিপ্লান্ট, ড্রাগন প্লান্ট বৃক্ষ রোপন করা হয়।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা