মানিকগঞ্জে পুলিশি হয়রানি ও সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে পুলিশি হয়রানি ও সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ধর্ষণের শিকার ভুক্তভোগী এক নারী। ভুক্তভোগী ওই নারী মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন করেন।
এ সময় ওই ভুক্তভোগী নারী বলেন, বিয়ে করার আশ্বাস দিয়ে শিবালয় উপজেলার রাধাকান্তপুর গ্রামের আলামিন তার সঙ্গে দৈহিক সম্পর্ক করে। এরপর বিয়ে করতে অস্বীকার করে। পরে ভুক্তভোগীর মা শেফালি বেগম বাদী হয়ে মানিকগঞ্জের শিবালয় থানায় ধর্ষণ ও মারধরের অভিযোগে আলামিনসহ আরো ৫ জনকে আসামি করে মামলা করেন। এই মামলার তদন্তভার পান থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজালাল মিয়া। কিন্তু মামলার তদন্ত প্রতিবেদন ভুক্তভোগীর পক্ষে দেয়ার কথা বলে এসআই শাহজালাল মিয়া বাদীর মেয়েকে কুপ্রস্তাব দেন। ওই কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মামলার ফাইনাল রিপোর্ট তাদের বিপক্ষে দিয়েছেন বলে মামলার বাদী দাবি করেন। তাই পুলিশের হয়রানি বন্ধ করে মামলার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন তিনি।
এসব বিষয়ে জানতে চাইলে সিংগাইর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজালাল মিয়া বলেন, সিংগাইর থানায় যোগদানের আগে তিনি শিবালয় থানায় ছিলেন। বাদীর মেয়েকে কুপ্রস্তাব দেয়ার বিষয়টি মিথ্যা। মামলার তদন্ত প্রতিবেদন ওই নারীর বিপক্ষে যাওয়ার কারণে তিনি এমন অভিযোগ করছেন। মামলার তদন্ত কাজে যা পাওয়া গেছে তার ওপর ভিত্তি করেই ফাইনাল প্রতিবেদন দেয়া হয়েছে। তদন্ত কাজে কোনো গাফিলতি ছিল না বলেও উল্লেখ করেন শাহজালাল।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাফিজুর রহমান বলেন, তদন্ত কর্মকর্তা শাহজালালের বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। সংবাদ সম্মেলনের বিষয়টি তিনি জানতে পেরেছেন। এসআই শাহজালালের বিষয়ে তদন্ত করা হবে। শাহজালাল কুপ্রস্তাব দেয়ার বিষয়ে জড়িত থাকলে অবশ্যই তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied