ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মোট ১৬ দিনের ছুটিতে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা; বন্ধ থাকবে হল সমূহ


এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় photo এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ৩-৪-২০২৪ দুপুর ২:১৮

পবিত্র শব-ঈ কদর, জুমাতুল বিদা, ঈদ-উল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে ১৬ দিন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও অফিসসমূহ ছুটি ঘোষণা করা হয়েছে ১২ দিনের।

আগামী রবিবার (৭ এপ্রিল) থেকে এই ছুটি শুরু হবে। যা চলবে আগামী ১৮ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত। বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া প্রভোস্ট কাউন্সিল, ছাত্র নির্দেশনা ও পরিচালনা এবং প্রক্টরের সমন্বয়ে গত সোমবার (১ এপ্রিল) অনুষ্ঠিত সাধারণ সভার সিদ্ধান্ত-০২ মোতাবেক বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের ক্যালেন্ডারে নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী আবাসিক হল সমূহের দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানা গেছে, আগামী শুক্রবার (৫ এপ্রিল) বিকাল ৩ টায় আবাসিক হলসমূহ বন্ধ হয়ে বুধবার (১৭ এপ্রিল) সকাল ৬ টায় খুলবে। এছাড়া শুক্রবার (৫ এপ্রিল) বিকাল ৩ টার মধ্যে আবাসিক হলগুলোতে অবস্থান রত শিক্ষার্থীদেরকে হল ত্যাগেরও নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, বিজ্ঞপ্তিতে ছুটিকালীন সময়ে নিরাপত্তা প্রহরী ও জরুরি সেবার আওতায় কর্মরত কর্মীবৃন্দকে যথারীতি দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

এমএসএম / এমএসএম

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু