ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

পাবনায় অবৈধ ৩ ইটভাটায় অভিযান, লাখ টাকা জরিমানা


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ৩-৪-২০২৪ দুপুর ৩:১৫

পাবনায়  অবৈধ তিনটি ইটভাটায় মোবাইল কোর্ট লাখ টাকা জরিমানা করেছে। এ সময় ইটভাটার নিষিদ্ধ ড্রাম চিমনি ধ্বংস করা হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) পাবনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রে চৌধুরী আল মাহমুদের নেতৃতে ও পাবনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হকের উদ্যোগে পাবনা সদর উপজেলার চর আশুতোষপুর এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 
মোবাইল কোর্টে মেসার্স এসআরবি ব্রিকসকে ৪০ হাজার টাকা, মেসার্স এসআরএম  ব্রিকস ও মেসার্স এনএসবি  ব্রিকসকে ৩০ হাজার টাকাসহ মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।  এ ছাড়া ইটভাটা তিনটির ড্রাম চিমনি ভেঙে গুড়িয়ে দেয়া হয় এবং ফায়র সার্ভিস ও সিভিল ডিফেন্স, পাবনার সহযোগিতায় পানি দিয়ে ভাটাগুলোর আগুন নিভিয়ে দেয়া হয়। 
 মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মোঃ আব্দুল মমিন। 
পাবনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হক বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে চলমান এই অভিযান অব্যাহত থাকবে। 

এমএসএম / এমএসএম

দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ