ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

মঠবাড়িয়ায় বসতবাড়ী থেকে দুটি পরিবারকে উচ্ছেদের হুমকির অভিযোগ


হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া photo হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া
প্রকাশিত: ৪-৪-২০২৪ দুপুর ১১:৫৮

বসতবাড়ি থেকে দুটি পরিবারকে উচ্ছেদের হুমকি ও বসত বাড়ির বিভিন্ন প্রজাতির গাছপালা কেটে নেয়া, ভোগ দখলীয় জমিতে অনাধিকার প্রবেশ করে জমি জবর দখল ও পুকুরের পোষা মাছ ভাড়াটে ৫০/৬০ জনের বাহিনী নিয়ে দেশীয় অস্ত্র রামদা, খোন্তা, কুড়াল, শাবল দিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আলগী পাতাকাটা গ্রামে। ওই জমির রেকর্ডীয় এস,এ খতিয়ানের মালিক ফুলবরু, আব্দুল খালেক, মবত আলী ও আব্দুর রশিদ। ক্রয় সূত্রে বর্তমানে ওই জমির মালিক ও বসত ভিটায় বসবাসরত রয়েছেন মরিয়ম ও আকলিমা। ৫৫৮নং খতিয়ানে ১ একর ৫৮.০৪৬ রেকর্ডীয় মালিক হতে আকলিমার ১৮।। শতাংশ, মরিয়ম ১০.০০ শতাংশ, ৯৭নং খতিয়ানে ১০.৯০ শতাংশ। এই সম্পত্তি জোর পূর্বক একই বংশের পার্শ্ববর্তী সুলতান, ইমরান, রহিম, কলিম হোসেন, মনির, শফিকুল, কালাম, নজরুল, বাবু গংরা। মিরুখালী, শৌলা, বাদুরা এলাকা থেকে পেশাদার ভাড়াটে সন্ত্রাসী বাহিনী দিয়ে ১২ দিন পূর্বে মরিয়ম ও আকলিমাদের দীর্ঘ দিনের ভোগ দখলীয় জমিতে দেশীয় অস্ত্রধারী লোক এনে বাগানের বিভিন্ন প্রজাতির গাছপালা কেটে নেয়াসহ জাল ফেলে পুকুরের মাছ ধরে নেয়ার অভিযোগ উঠেছে। ইমরান ও রহিম গংরা স্থানীয় ২নং ধানীসাফা ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদের চলমান শালিস ব্যবস্থাকেও অমান্য করে গায়ের জোরে এলাকায় মগের মুলূক কায়েম করে চলছে। আকলিমা জানান, কালাম, নজরুল, বাবু বাহিনীর ৫০/৬০ জনের একটি পেশাদার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের বাড়িতে এসে আমাদের জমি দখল ও বাড়িতে এসে খুন করার উদ্দেশ্যে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে। তাদের ভয়ে আমরা প্রাণ বাঁচাতে পরিবারসহ ওই দিন অন্য বাড়িতে আশ্রয় নেই। তারা জনপ্রতিনিধি ও আমার গণ্যমান্য শালিসদারগণকে হুমকি ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে যাতে তারা সুষ্ঠু ফয়সালায় অগ্রগামী না হয়। এলাকার গণ্যমান্য শালিসদার ফুল মিয়া জানান, আমি ফুলবরুদের পক্ষের মানিত শালিস বৈঠক করায় আমাকেও খুন জখম ও হত্যার হুমকি দিয়ে আসছে। স্থানীয় এলাকাবাসী শাহ্জালাল জানান, এরা শালিস ব্যবস্থা এলাকার গণ্যমান্যদের ইজ্জত সম্মান দিতে জানে না। আইন কানুন জমিজমা ভোগ দখল করতে বৈধ কাগজপত্রের প্রয়োজন হয়। এর তারা তোয়াক্কা না করে জোর জবর দখলের রাজত্ব কায়েম করেছে। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমার বিশেষ অনুরোধ উভয় পক্ষকে নিয়ে কাগজপত্র বিশ্লেষণ করে একটি সুষ্ঠু ফয়সালার মাধ্যমে আগামী দিনে বড় ধরনের খুন জখম থেকে আমি আশাবাদী দুটি পরিবার নিরাপদ জীবন যাপন করবে। বর্তমানে আকলিমা তার বসত বাড়ির সুরক্ষায় ও বসত বাড়ির গাছকাটা, পুকুরের মাছ ধরে নিয়ে যাওয়ার ঘটনায় ৩১/০৩/২০২৪ তারিখে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সফিকুল, নাজমুল, কালাম, সুলতান, কলিম, মনির, ইমরান, আসলাম, হোচেন, হাসিব সহ মোট ১২ জনকে আসামী করে ৮৬ হাজার টাকা ক্ষয়ক্ষতি দাবী করে সি.আর. ২৪৭/২৪ নং একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত কলিম বলেন, আমি ওই জমি ক্রয় সূত্রে মালিক। সে কারণে ওই জমিতে আমি আমার লোকজন নিয়ে কাজ করেছি। তারা যদি তাদের দাবী অনুযায়ী সঠিক দলিল দস্তাবেজ উপস্থাপন করতে পারে তাহলে আমি ও আমার ওয়ারিশগণ ওই জমির ওপর কোনদিন কোন ধরনের হস্তক্ষেপ করব না। 

এমএসএম / এমএসএম

উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে

বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু

রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত

জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক

জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত

নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ

কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ