চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
চট্টগ্রাম উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। জানা গেছে, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার মডারেশনে পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে পরীক্ষক নিয়োগ দেয়ার বিষয়টি প্রমাণিত হয়। বিভিন্ন কলেজের শিক্ষকরা এর প্রতিবাদ জানিয়ে আসছেন। বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজের শিক্ষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে নিয়োগকৃত ১১ জনকে বাতিল করা হয়েছে বলে সূত্রে জানা যায়।
প্রাথমিকভাবে ১১ জন পরীক্ষা নিয়ন্ত্রকের নিয়োগ তথ্য গোপন করায় বাতিল করেছে। তাদের ছেলে-মেয়েরাও এবারের এইচএসসি পরীক্ষার্থী, যা বিধি পরিপন্থী। বিষয়টি জানাজানি হওয়ার পর কর্মরত অবস্থায় তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। এছাড়া বিভিন্ন কলেজের ১০ জন প্রশ্নপত্র প্রণয়নকারীর বিরুদ্ধে একই অভিযোগ উঠেছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথের সাথে অফিসের এবং বাসার টেলিফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তী বলেন, বিষয়টি আমরা জানার পর তাদের নিয়োগ বাতিল করে নুতন নিয়োগ দেয়া হয়েছে। তাদের গুরুতর কোনো অপরাধ হয়নি। বিষয়টি তিনি সামান্য ঘটনা বলে দাবি করেন।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই