ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

নাটোরের বড়াই গ্রামে ভুয়া এসআই আটক


 রেজাউল করিম, বড়াই গ্রাম photo রেজাউল করিম, বড়াই গ্রাম
প্রকাশিত: ৪-৪-২০২৪ দুপুর ৪:২৬

নাটোরের বড়াইগ্রামে পুলিশের পরিচয় দেয়া এক ভুয়া সহকারী উপপরিদর্শকে আটক করেছে পুলিশ। এসময় আটককৃত ওই যুবকের কাছ থেকে একটি ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়। আজ বুধবার (৩রা এপ্রিল) দুপুরে বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কামারদহ গ্রামে এই ঘটনা ঘটে। 

আটক ভুয়া সহকারী উপ পরিদর্শকের নাম আলাউদ্দিন সুমন (৩৭)। সুমন ফেনীর দক্ষিণ মহাদেবপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শরীফ আল রাজিব বলেন, পুলিশের সহকারী উপ পরিদর্শকের পরিচয় দেয়া আলাউদ্দিন সুমন দুপুরে বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কামারদহ গ্রামে যায়। 

সেখানে পুলিশের ভুয়া পরিচয় পত্র দেখিয়ে স্থানীয় এক যুবককে রেলওয়ের টিসি পদে চাকরি পাইয়ে দেয়ার কথা বলে ৫০ হাজার টাকা দাবি করে। তার কথাবার্তায় এলাকাবাসীর সন্দেহ হলে তারা থানায় খবর দেয়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনকে আটক করে। এসময় তার থেকে একটি পুলিশের ভুয়া পরিচয় পত্র এবং একটি জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়। এঘটনায় বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা