চাঁপাইনবাবগঞ্জে মসজিদপাড়া মহিলা সমিতির বাল্যবিবাহ রোধকল্পে উঠান বৈঠক অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পাঠানপাড়ায় বাল্যবিবাহ রোধকল্পে মসজিদপাড়া মহিলা সমিতির সদস্যদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় পাঠানপাড়াস্থ মসজিদপাড়া মহিলা সমিতির নিজস্ব কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে সদস্যদের মাঝে বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতা তৈরি করতে বক্তব্য প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার উম্মে সুমাইয়া। বাল্যবিবাহ সম্পর্কে জানতে পারলে সরকারি ১০৯ নাম্বারে ফোন করে জানানোর পরামর্শ প্রদান করেন তিনি। সেক্ষেত্রে তথ্যদাতার নাম গোপন রাখা হবে।
প্রোগ্রাম অফিসার উম্মে সুমাইয়া মসজিদপাড়া মহিলা সমিতির পরির্দশন বহিতে সহি করেন এবং সমিতির কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সদস্যদের বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ মহিলা বিষয়ক অফিসের ট্রেড প্রশিক্ষক সেরিনা খাতুন, সদস্য নাজনীন ফাতেমা জিনিয়াসহ অন্যরা।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত