গজারিয়ায় জাগ্রত মানবতার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান
মুন্সীগঞ্জের গজারিয়ায় বালয়াকান্দি ইউনিয়নের ৫'শ দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও আর্থিক সহযোগিতা প্রদান করেছে জাগ্রত মানবতা নামে একটি সামাজিক সংগঠন। সংগঠনটির পক্ষ থেকে আলু, পেয়াজ, আটা, চিনি, লবন, সয়াবিন তেল,সাবান,সেমাই-সহ বিভিন্ন ধরনের ঈদ সামগ্রী দেওয়া হয় পাশাপাশি উপস্থিত সবাইকে নগদ ৫০০টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।শুক্রবার ( ৫ এপ্রিল) বিকালে ছোট রায়পাড়া খেলার মাঠে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর-গজারিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাজিব খান।
সংগঠনের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সা:সম্পাদক সোহেল রানা মাস্টার এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহ সভাপতি সেলিম জাবেদ,ইঞ্জি:মোঃ মহিদুল ইসলাম মিশন,মোঃ মহিউদ্দিন সরকার হান্নান,সাংগঠনিক সম্পাদক মো: ওয়াস কুরুনী বিপুল,মোঃ আল-আমিন,দপ্তর সম্পাদক মোঃ বদল হোসাইন, অর্থ সম্পাদক মোঃ মাসুদ রানা এরশাদ,মোঃ শহিদুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মোঃ মুরাদ হোসাইন,প্রচার সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান,সাব্বির আহমেদ,সন্মানিত সদস্য,মোঃ হারুন-অর রশিদ,মোঃ নাছির উদ্দিন আবু,মোঃ বশির আহম্মেদ,মোঃজাহাঙ্গীর আলম,মোঃ সাইফুল ইসলাম মোহন, মোঃ বিল্লাল হোসেন,মো: মোস্তাফা কামাল সুমন,মো: মশিউর রহমান সোহেল প্রমুখ।
'জাগ্রত মানবতা' একটি মানবিক ও অরাজনৈতিক সংগঠন,সংগঠনটি ২০১৬ সালে আত্ম প্রকাশ করে, ২০১৭ সালে বৃক্ষ রোপন, ২০১৮ এবং ২০১৯
সালে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরন করো ২০২০,২০২১,২০২২ সালে বিভিন্ন মাদ্রাসা, মসজিদে অর্থ দান।২০২৩ সালে গজারিয়া উপজেলায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক সহ বৃত্তিসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষকদেরকেও সম্মাননা স্মারক প্রদান করেন।
এমএসএম / এমএসএম
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি
চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি
বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ
বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের
বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড
মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা
গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা
রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান
বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য
Link Copied