ফেনীতে ঈদ কেনাকাটায় জমে উঠেছে হোমপ্লাস সুপারশপ
আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে জমে উঠেছে হোমপ্লাস সুপারশপসহ ফেনীর বিপনি-বিতানগুলো। রোজার শুরু থেকেই প্রতিদিন সকাল থেকে মধ্য রাত পর্যন্ত হাজার-হাজার মানুষের পদচারণায় মুখর থাকছে পুরো শহর জুড়ে। তবে সবচেয়ে বেশি ভিড় থাকে দুপুরের পর থেকে ইফতারের আগ পর্যন্ত। তখন মানুষের ভিড়ের কারণে ঠিকমতো হাঁটার জায়গাও পাওয়া যায় না।
এবারের ঈদ বাজারে ফেনী শহরের এসএসকে সড়কে শীতাতপ নিয়ন্ত্রিত হোমপ্লাস সুপার শপে ক্রেতার ভিড় চোখে পড়ার মতো। ঈদ কেনাকাটায় বাড়ছে এই ব্র্যান্ড শপে পাঞ্জাবির বাজার,শিশুদের বাহারি পোশাক, জুতা ও লেডিস,জেন্টস কালেকশান সবার নজর কেড়েছে। এক ক্রেতা বলেন, ছেলের স্কুল ছুটি হয়েছে। গ্রামের বাড়ি চলে যাব। সেজন্য আগেভাগেই শপিং করে নিচ্ছি। আসলে রোজার ঈদেই মানুষজন বেশিরভাগ নতুন কাপড়ের প্রত্যাশা করে। সেজন্য পরিবারের সবার জন্য কাপড় কিনেছি। যদিও রোজা রেখে ভিড়ের মধ্যে হাঁটাচলা করাটা খুব কষ্টকর , তাই শীতাতপ নিয়ন্ত্রিত হোমপ্লাস সুপার শপে চাহিদার সব কিছু পাওয়াতে কষ্ট অনেকটা কম হয়েছে।
হোমপ্লাস গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক মাসুম বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার শুরু থেকেই ক্রেতার উপস্থিতি ভালো দেখা যাচ্ছে। মানুষজন যেন অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সঙ্গে এখানে কেনাকাটা করতে পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি,সার্বক্ষণিক শপে দেখভাল করছি। ক্রেতাদের পছন্দের সব পন্যই আমরা রেখেছি,তারা যেন নির্ভীগ্নে কেনাকাটা করতে পারে সেদিকে আমরা সর্বদা সজাগ রয়েছি।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied