সুজানগরে ১০ টাকায় ঈদ বাজার
ঈদ আসলে সমাজের বিত্তবানরা ফুঁরফুরে মেজাজে ঈদেও মার্কেটে পোশাক-জুতাসহ নানা কিছু কিনে থাকেন। কিন্তু সমাজের নিম্নআয়ের মানুষের পক্ষে তা অনেকাংশেই সম্ভব হয়ে ওঠে না। এ বিষয়টি সামনে রেখেই অসহায়, সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোঁটাতে মাত্র ১০ টাকায় পছন্দের ঈদ বাজারের আয়োজন করেছে সুজানগরে ‘আবুল কাশেম ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
পৌর বাজারের আবুল কাশেম প্লাজায় এ ঈদ বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
এ সময় পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুনসহ স্থানীয় বিভিন্ন পর্যাযের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর থেকেই বড় ও ছোটদের পোশাকসহ নানা ঈদ সামগ্রীী মাত্র ১০ টাকায় এ বাজার থেকে কিনছেন নিম্নআয়ের ক্রেতারা।
আয়োজকরা জানান, অসহায় দরিদ্র মানুষের ঈদ আনন্দে যেন ভাটা না পড়ে, সেই লক্ষ্যে মাত্র ১০ টাকার বিনিময়ে অসহায়দের হাতে ঈদেও পোশাকসহ অন্যান্য সামগ্রী তুলে দিতেই এমন আয়োজন করেছেন তারা। এমন ভিন্নধর্মী আয়োজনে বেশ আনন্দিত হয়ে ওঠেন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষজন। মাত্র ১০ টাকায় পছন্দের পণ্য হাতে পেয়ে খুশিতে আত্মহারা হন ছোট-বড় সব বয়সীরা।
বাজারে আসা এক দরিদ্র ভ্যানচালকের সঙ্গে কথা হয়। সঙ্গে এসেছিল তার ৯ বছরের ছোট্ট শিশু। তিনি জানান, মাত্র ১০ টাকায় নিজের জন্য একটি লুঙ্গি এবং ছোট্ট বাচ্চার জন্য পাঞ্জাবি পেয়ে বেশ খুশি তিনি। বললেন, আমরা গরিব অসহায় মানুষ। এত টাকা খরচ করে নতুন পোশাক কেনার ক্ষমতা নেই। সারা দিন ভ্যান চালিয়ে সামান্য যে কয়েক টাকা পাই, তা দিয়ে সংসারের খরচ চালানোর পর বাচ্চাদের মুখে খাবার তুলে দেয়ায় কষ্ট হয়ে যায়। সেখানে মাত্র ১০ টাকায় ছেলেটির জন্য নতুন পাঞ্জাবি এবং আমার জন্য লুঙ্গি পেলাম।
অপর এক গৃহকর্মী বলেন, এই বাজারে এসে পছন্দের জামা পেয়ে বেশ খুশি ছিল তার ছোট্ট শিশু মলিনা। সে জানায়, মাত্র ১০ টাকা দিয়ে তার পছন্দের জামা কিনেছে। খুব খুশি লাগছে তার। ঈদের মার্কেট হয়ে গেছে।
নামমাত্র মূল্যে পছন্দের পণ্য সুবিধাবঞ্চিত এসব মানুষদের হাতে তুলে দিতে পেরে সন্তুষ্টির কথা জানান আয়োজকরাও।
আবুল কাশেম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সানজিদা ইয়াসমিন টুম্পা বলেন, ১০ টাকায় ঈদ বাজারের আয়োজন করার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে, কেউ যেন মনে না করেন যে, তিনি কারও কৃপা বা সাহায্য নিয়েছেন। এ বাজার পবিত্র ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত চলমান থাকবে বলেও জানান।
তিনি আরও বলেন, ২০২০ সালে যাত্রা শুরুর পর থেকে অটিজম শিশুদের কল্যাণে কাজ করা, পথ শিশুদের শিক্ষাদান, অসহায় মানুষদের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সমাজসেবা ও উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আবুল কাশেমের নামে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী এ সংগঠনটি। এমন ধরণের সংস্থা সমাজে আরো হলে অসহায় মানুষ বেশি উপকৃত হবেন বলে সকলের প্রত্যাশা।
এমএসএম / এমএসএম
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা