তেজগাঁওয়ে ছুরিসহ ছিনতাইকারী গ্রেফতার
তেজগাঁওয়ের তালিকাভুক্ত ছিনতাইকারী মো. সাদ্দাম’কে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে তেজগাঁও থানার কারওয়ান বাজার পূর্ব তেজতুরী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া সাদ্দাম মূলত গাড়ির জানালার পাশে বসা যাত্রীদের মোবাইল ছিনতাই করেন। তিনি প্রতিদিন একটি করে মোবাইল ছিনতাই করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। সাদ্দাম তেজগাঁওয়ের তালিকাভুক্ত ছিনতাইকারী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫টি মামলা রয়েছে। তন্মধ্যে ২টি মামলায় তার সাজাও হয়েছে। সে মাঝে মাঝে রিকসা ভ্যানও চালায়। এই ভ্যান চালনার ফাঁকে ঢাকার বিভিন্ন ব্যস্ততম সড়কে যানজটে আটকে থাকা গণপরিবহনের আশেপাশে ওঁৎ পেতে থাকেন। এরপর জানালার পাশে বসা যাত্রীর হাত থেকে মোবাইল ফোন ছোঁ মেরে তা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। প্রতিদিন তিনি একটি করে মোবাইল ছিনতাই করেন। এরপর তা বিক্রি করে দেন। সাদ্দামকে গ্রেফতারের পর তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা