ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের পক্ষ থেকে সাংসদ ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী কে সম্মাননা প্রদান।


 রেজাউল করিম, বড়াই গ্রাম photo রেজাউল করিম, বড়াই গ্রাম
প্রকাশিত: ৭-৪-২০২৪ দুপুর ১:৫৮

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও  জেলা আ'লীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের পক্ষ থেকে  সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার বনপাড়া এস.আর পাটোয়ারী বিদ্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে এমপি সিদ্দিকুর রহমান পাটোয়ারী'র ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, সাধারণ সম্পাদক পিকেএম আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ সংসদ সদস্যকে ফুল ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। পরে বিভিন্ন গণমাধ্যমের জেলা প্রতিনিধি, বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলা প্রতিনিধিদের সাথে মত বিনিময় করেন সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। তিনি তার বক্তব্যে দুর্নীতি রোধে এবং সামাজিক সমস্যা তুলে ধরে সমাজ বিনির্মানে সাহসী ভূমিকা রাখার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং পাশাপাশি গণমাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার অনুরোধ জানান।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা