ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

শিবচরে স্ত্রীর স্বীকৃতি চান অসহায় নারী


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ৭-৪-২০২৪ দুপুর ২:৬

ক্যান্সারে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাসী সাখাওয়াত হোসেন নামের এক ব্যক্তির সাথে পরিচয় হয় সাবিনা আক্তার নামের(৩৬) ওই নারীর। সামাজিক যোগাযোগ মাধ্যম ম্যাসেঞ্জারে নিয়মিত আলাপ চলতে থাকার এক পর্যায়ে বিয়ের প্রস্তাব দেন সাখাওয়াত। বিদেশ থেকে আসার পর বিয়ে করবেন এই আশায় কথাবার্তা চলতে থাকে নিয়মিত। এরই মধ্যে সাখাওয়াত হোসেন বিবাহিত এমন খবর পান ভুক্তভোগী। 

দেশে আসার পর সাখাওয়াত পূর্বের স্ত্রীর সাথে ডিভোর্সের কাগজপত্র দেখিয়ে বিয়ে করেন সাবিনা আক্তার নামের ওই নারীকে। উভয়ের পরিবারে গোপন থাকে বিষয়টি। ২০২১ সালে বিয়ের পর ৬ মাসের মতো দেশে থেকে আবারও বিদেশ চলে যান সাখাওয়াত হোসেন

তবে চলতি বছরের গত মাসে দেশে আসলে পরিস্থিতি পাল্টে যায়। দ্বিতীয় স্ত্রীকে বাড়ি ডেকে নিয়ে আগের স্ত্রী ও পরিবারের লোকজনসহ সাবিনা আক্তারকে আটকে রেখে মারধর করে। এবং স্বেচ্ছায় ডিভোর্স দিতে চাপ দেয়। এসময় কৌশলে নিজের বাবার বাড়িতে পালিয়ে আসেন ভুক্তভোগী।

এ বিষয়ে মাদারীপুর আদালতে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। মাদারীপুর জেলার শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের ইজ্জাতুল্লাহ মাদবর কান্দি গ্রামে ঘটনাটি ঘটে। স্ত্রীর মর্যাদার দাবীতে নানাজনের কাছে ধর্না দিচ্ছেন অসহায় এই নারী।

ভুক্তভোগী সাবিনা আক্তার বলেন,'আমাকে নানা ভাবে প্রলোভন দেখায় সাখাওয়াত। আমার সমস্ত ভরনপোষন সে নেবে। আমিও তার কথার জালে আটকা পড়ি। তার পূর্বের স্ত্রীকে ডিভোর্স দেয়ার ভুয়া কাগজ দেখিয়ে আমাকে বিয়ে করে সে। বিয়ের কিছুদিন পরই তার মধ্যে পরিবর্তন দেখা যায়। সে ওমান থাকে। ইতালি যাওয়ার জন্য আমার কাছে ১০ লাখ টাকা যৌতুক চায়। আমি ওতো টাকা দিতে না পারায় আমার সাথে যোগাযোগ কমিয়ে দেয়। বিদেশ থেকে আসার পর আমাকে ওর বাড়িতে নিয়ে মারধর করে তাড়িয়ে দেয়।'

ভুক্তভোগী আরও বলেন,'আমাকে সাখাওয়াত, তার আগের স্ত্রী এবং তার পরিবার জোর করে ডিভোর্স দিতে চাপ দেয়। নানান হুমকি দিচ্ছে। কিন্তু আমি তো স্বামীর ঘর করতে চাই। সাখাওয়াতের স্ত্রীর মর্যাদা চাই। সে আমার সাথে এই প্রতারণা করতে পারে না!'

এ বিষয়ে জানতে অভিযুক্ত সাখাওয়াত হোসেনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

শিবচর থানার উপ-পরিদর্শক(এসআই) মো.আল-আমিন বলেন,'ওই মহিলা প্রথমে অভিযোগ নিয়ে থানায় এসেছিল। পরে আদালতে মামলার পরামর্শ দিলে তিনি মামলা করেছেন। কোর্ট থেকে আমরা এখনো কোন নোটিশ পাইনি। পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।'

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা