ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানকারী প্রশিক্ষণার্থীদের ইফতার ও সনদ প্রদান অনুষ্ঠান


মোস্তাফিজুর রহমান  photo মোস্তাফিজুর রহমান
প্রকাশিত: ৭-৪-২০২৪ দুপুর ৩:৫৫

 আইডিয়াল ফাস্ট এইড্ ট্রেনিং সেন্টার প্রধান কার্যালয়ে ২০২৩-২০২৪ ইং সালের প্রশিক্ষণার্থীদের আয়োজনে  প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানকারী চিকিৎসকদের প্রশিক্ষণ শেষে  সনদ প্রদান ও ইফতার  অনুষ্ঠান ২৯ শে মার্চ (শুক্রবার ) বিকাল ৫ টায় আইডিয়াল ফাস্ট এইড্ ট্রেনিং সেন্টারের উপদেষ্টা ও বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা ও সভাপতি গ্রাম ডাক্তার আবদুস সাত্তার সাহেবের   সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  আইডিয়াল ফার্স্ট এইড্ ট্রেনিং সেন্টার এর চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম (রিপন)বিশেষ অতিথি  ছিলেন আইডিয়াল ফার্স্ট এইড্ ট্রেনিং সেন্টার এর উপদেষ্টা মোঃ মনির হোসেন (মুন্না) উপস্থিত ছিলেন, মোঃ ইমাম হোসেন(ইমন) স্টাফ  রিপোটার বাংলাদেশের আলো,সাংবাদিক মেরিনা,মোঃ জাহাঙ্গীর আলম কেন্দ্রীয় কমিটির সদস্য বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি, মোঃ আমিনুল ইসলাম (বুলবুল) পরিচালক আইডিয়াল ফার্স্ট এইড্ ট্রেনিং সেন্টার রামপুরা শাখা।ইয়াসমিন আক্তার পরিচালক আইডিয়াল ফার্স্ট এইড্ ট্রেনিং সেন্টার প্রধান কার্যালয়।  অনুষ্ঠানে কোরআন তেলওয়াত পাঠ করেন মাহদী হাসান এবং সকল প্রশিক্ষণার্থী উপস্থিত ছিল। 

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পরীক্ষায় ভালো ফলাফলের জন্য প্রতিষ্ঠানের পক্ষ  সনদ ও বিশেষ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথিগণ বলেন, প্রাথমিক চিকিৎসকরা  গ্রাম ও প্রত্যন্ত  অঞ্চলের অসহায় মানুষদের  প্রাথমিক চিকিৎসা,  স্বাস্থ্যসেবা ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেন। জটিল ও কঠিন রোগীদের সরকারি হাসপাতাল ও বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে রেফার করে থাকেন। প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানকারী আপনাদের স্বাস্থ্য সেবায় অবদান কম নয়। বক্তারা , সনদ গ্রহণকারীদের নিষ্ঠার সাথে সাধারণ মানুষের চিকিৎসা সেবা প্রদান করার আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

কলাবাগানে হোস্টেল থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

অনুমোদিত নকশা বাস্তবায়ন ও অননুমোদিত নির্মাণ প্রতিরোধ’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

কেরানীগঞ্জে প্রকল্পের টাকা ফিরত দেওয়ায় নির্বাহী কর্মকর্তার প্রশংসা এলাকাবাসীর

ইউসুফ হত্যা: তদন্ত ভিন্নখাতে নেওয়ার অভিযোগ

লিথি গ্রুপের ৫টি কারখানা বন্ধ: মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন ও পাওনার দাবিতে সংবাদ সম্মেলন

যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশি ফেরত

মাদক নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে : জেলা পরিষদ প্রশাসক

ঢাকা মহানগর দক্ষিণ এনডিএম-এর ৪০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

ডিএমপির তিন থানায় নতুন ওসি

আগাস্টের মধ্যে বকেয়া ও এমপিও প্রজ্ঞাপনের দাবি: জাতীয় প্রেসক্লাবে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন

গুলশান লেক ও ইউআরপি ভবন এলাকায় পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত

ইডিসিএলে অস্থিতিশীলতা তৈরির চক্রান্তের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

ওএমএসে ফিরেছে গতি রাজধানীতে স্বস্তির বার্তা