ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সেপ্টেম্বর থেকে বশেমুরবিপ্রবিতে অনলাইন পরীক্ষা


বশেমুরবিপ্রবি প্রতিনিধি photo বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৮-২০২১ রাত ১০:৯

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে অনলাইন পরীক্ষা শুরুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  (বশেমুরবিপ্রবি)। আজ মঙ্গলবার (১৭ আগস্ট) একাডেমিক কাউন্সিলের সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুর রউফ।

একাডেমিক কাউন্সিলের সভায় গৃহীত পরীক্ষাসংক্রান্ত নির্দেশনাসমূহ হলো-

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই পরীক্ষা শুরু হবে। এক্ষেত্রে পরীক্ষার রুটিন তৈরির দায়িত্ব বিভাগগুলোর নিকট প্রদান করা হয়েছে। প্রথমে চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টারের পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পরীক্ষার্থীদের জন্য আগামী ২ দিনের মধ্যে ওয়েবসাইটে ভর্তি ও রেজিস্ট্রেশন ফর্ম আপলোড করা হবে। সকল শিক্ষার্থীকে আগস্টের মধ্যেই ফর্ম পূরণ কার্যক্রম শেষ করতে হবে৷ এক্ষেত্রে পরীক্ষার জন্য প্রয়োজনীয় ফি বিশ্ববিদ্যালয় খোলার পরে নেয়া হতে পারে।

পরীক্ষার সময় ক্যামেরা অন রাখতে হবে। নিরবচ্ছিন্নভাবে ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে হবে। কোনো কারণে ইন্টারনেট বিচ্ছিন্ন হলে ৫ মিনিটের মধ্যে নীতিমালা অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত শিক্ষককে অবগত করতে হবে।

২ ঘণ্টায় ৪০ মার্কসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। উত্তরপত্রের ছবি তুলে পিডিএফ ফাইল আকারে ১৫ মিনিটের মধ্যে জমা দিতে হবে এবং লিখিত পরীক্ষা শেষে ২০ নম্বরের ভাইভা অনুষ্ঠিত হবে।

এছাড়া পরীক্ষার বিস্তারিত নীতিমালা আগামীকাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হতে পারে।

এমএসএম / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?