ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে মানহানি ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৭-৮-২০২১ রাত ১০:১০

চট্টগ্রাম মহানগরের আওতাধীন চান্দগাঁও থানা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে মঙ্গলবার (১৭ ‍আগস্ট) বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা জাবেদুল ইসলাম জাবেদের বিরুদ্ধে দুটি অনলাইন পোর্টালে মানহানিকর, মিথ্যা ও মনগড়া সংবাদ প্রকাশের প্রতিবাদে মিছিলটি চান্দগাঁও থানার  গাসিয়াপাড়া, বারাইপাড়া, পুকুরপাড় এলাকা প্রদক্ষিণ করে বহদ্দারহাট চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়। 

কর্মসূচিতে বক্তারা বলেন, রাজনৈতিক ও সামাজিকভাবে সম্মান ক্ষুণ্ন করার লক্ষ্যে একটি মহল স্বেচ্ছাসেবক লীগ নেতা জাবেদুল ইসলাম জাবেদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সাবেক এই ছাত্রনেতা দলের দুর্দিনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন সব সময়। সন্ত্রাস, চাঁদাবাজ ও অপরাধীদের বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধ গড়তে গিয়ে একের পর এক ষড়যন্ত্রের শিকার হচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক। নেতৃবৃন্দ আরো বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। যত বাধা কিংবা ষড়যন্ত্র হোক, দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত আছে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত কর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন- যুবলীগ নেতা মো. লোকমান, আনিসুল হক, নাছির উদ্দিন মানিফ, হাসান খোকন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মহিউদ্দিন মানিক, নুরুজ্জামান রনি, মো. জনি, শেখ রাসেল, চান্দগাঁও থানা ছাত্রলীগের সহ-সভাপতি নয়ন উদ্দিন, খোরশেদ আলম, আরিফুল ইসলাম, ওয়াহিদ মুরাদ, মোহাম্মদ আরিফ, মীর মোশাররফ হোসেন জুনায়েদ, রকি দাশ, মোহাম্মদ আরমান, রাজিব হোসেন নয়ন, মোহাম্মদ সাকিব, সাগর, রাকিব, ইমতিয়াজ উদ্দিন প্রমুখ।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন