ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

সাভারে ১মিনিটের বাজারে অসহায়দের ঈদের আমেজ


জাহিদুল ইসলাম অনিক, সাভার photo জাহিদুল ইসলাম অনিক, সাভার
প্রকাশিত: ৮-৪-২০২৪ দুপুর ১:৪৩

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলমের উদ্যোগে ১ মিনিটের মধ্যে দুস্থ- অসহায়রা পেয়েছেন ঈদের পোশাকসহ খাদ্য সামগ্রী। এতেই ঈদের হাসি তাদের মুখে।সোমবার সকালে তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যানের নিজ বাড়ির সামনে ওয়াসিলউদ্দিন ফাউন্ডেশনের আয়োজনে কয়েকটি স্টল বসিয়ে সামগ্রীগুলো দান করা হয়।

এ সময় শিশু, বৃদ্ধা, প্রতিবন্ধীসহ প্রায় হাজারেরও বেশি অসহায় মানুষের মাঝে ঈদের সব বাজার উপহার দেওয়া হয়েছে। এক মিনিটের ভেতর ঘুরে ঘুরে এসব সামগ্রী নিয়ে যাচ্ছেন তারা৷অন্ধ প্রতিবন্ধী মো. জাকির হোসেন বলেন, চেয়ারম্যান সাহেব আমাদের আসতে বলেছেন। ঈদ উপলক্ষে চাল, ডাল, চিনি, সেমাই, লুঙ্গিসহ যা যা লাগে সব দিয়েছেন। ঈদটা অনেক সুন্দর করে করতে পারবো।

ঈদের এসব সামগ্রী পেয়ে মুখে হাসি ফুটেছে ঝুমু বানু নামের এক বৃদ্ধার। তিনি বলেন, আমি চিন্তায় ছিলাম ঈদ কীভাবে করবো। আমাদের চেয়ারম্যান আমাকে খুঁজে বের করে আজ এখানে আসতে বলেছেন। পরে এখানে এসে দেখি সব আছে। মুরগী, জুতাসহ অনেক কিছু৷ এবার ঈদের ছেলে-মেয়েদের নিয়ে কয়টা ভালো মন্দ খেতে পারবো।

বিষয়টি নিয়ে তেতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর বলেন, আমি অসহায় মানুষকে আমাদের মন থেকে ভালোবাসি। তাই আমরা আমাদের উদ্যোগে এই আয়োজন করি। আমি প্রতিবছর যেনো এমন আয়োজন করতে পারি। আরও বড় পরিসরে যেনো করতে পারি৷

এমএসএম / এমএসএম

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা

২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা