পুলিশ কর্মকর্তা মাকারিয়াস দাসের মায়ের ইন্তেকাল, ডিএমপি কমিশনারের শোক
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাটারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাকারিয়াস দাসের গর্ভরত্না মা খ্রিস্টিনা দাস ইহকালের মায়া ত্যাগ করে পরলোক করেছেন।
রবিবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টায় বার্ধক্য ও কিডনি রোগ জনিত সমস্যায় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ পরিদর্শক মাকারিয়াস দাস। খবর পেয়ে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ছুটে যান।
মাকারিয়াস দাসের মায়ের মৃত্যুতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার), ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বিপিএম (বার), পিপিএম, ভাটারা থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম পিপিএম, খ্রিস্টান কমিউনিটির নেতৃবৃন্দ,স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ, সচেতন নাগরিক কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
তারা মরহুমার স্বর্গবাসী রূহের শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
স্বর্গীয় খ্রিস্টিনা দাস গত ৩ মার্চ থেকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ১ মাস ৪ দিন বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকা অবস্থায় রবিবার সন্ধ্যায় তিনি ইহজগত ত্যাগ করেন।
মরহুমার বড় ছেলে ব্যাংক কর্মকর্তা প্রদীপ এল দাস জানান, বাবার পর মাকে হারিয়ে আমরা পুরো পরিবার অভিভাবক শূন্য হয়ে গেলাম। রাজধানীতে ধর্মীয় রীতি শেষে গ্রামের বাড়ি পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হয়েছি। মঙ্গলবার দুপুর ২ টায় গ্রামের বাড়িতে মায়ের শেষকৃত্য সম্পন্ন হবে। স্বর্গীয় মায়ের জন্য সকলের দোয়া কামনা করেছেন তিনি।
১৯৮৪ সালের ১২ এপ্রিল পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ খ্রিস্টানপাড়া গ্রামে খ্রিস্টিনা দাসের গর্ভে পুলিশ কর্মকর্তা মাকারিয়াস দাস জন্মগ্রহণ করেন। বাবা প্রয়াত সিমন দাস ও খ্রিস্টিনা দাস দম্পতির চতুর্থ সন্তানের মধ্যে সবার ছোট তিনি। খ্রিস্টিনা দাস দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ