রাউজানে করিমের নেতৃত্বে রেস্টুরেন্টে হামলা, লুটপাট
চট্টগ্রামের রাউজানে একটি রেস্টুরেন্টে হামলার ঘটনা ঘটেছে। এতে লুট করে নিয়ে গেছে নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র। ঘটনাটি ঘটেছে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজার কার্বন রেস্টুরেন্টে। সোমবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানটির পরিচালক মহিউদ্দিনকেও মারধর করা হয়েছে। এ ঘটনায় মহিউদ্দিন বাদী হয়ে সোমবার রাতে রাউজান থানায় জড়িতদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বাদি মহিউদ্দিন অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগে মো. করিম (৪০), মো. আইযুব (৩২) ও মো. শাহরুক ইমতিয়াজ জসিমকে (৩২) আসামি করা হয়েছে। অভিযোগে হামলায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি এবং রেস্টুরেন্টের ক্যাশ বাক্স ভেঙে ৩৫ হাজার টাকা লুট করার অভিযোগ আনা হয়।
মহিউদ্দিন জানান, অতর্কিতভাবে আমার রেস্টুরেন্টে হামলার চালানো হয়। হামলার নেতৃত্ব দেন করিম ওরফে আন্ডা করিম নামে স্থানীয় এক কিশোর গ্যাং এর পৃষ্ঠপোষক। হামলা করে যাওয়ার সময় সন্ত্রাসীরা রেস্টুরেন্টের একটি অংশে তালা লাগিয়ে চাবি নিয়ে গেছে।
স্থানীয়রা জানান, রাউজান পাহাড়লতী বাজারে তিন শিক্ষিত যুবক চাকরির পেছনে না ছুটে চার বছর আগে এ রেস্টুরেন্ট করেছেন। এতে পুঁজি দিয়েছেন পরিবার থেকে। এক নিমিষেই যেন সব স্বপ্ন শেষ করে দিল হামলাকারীরা।
ছবিতে দেখা যায় হামলায় 'কার্বন রেস্টুরেন্ট' এর ভেতরে ব্যাপক ভাংচুরের চিহ্ন দেখা যায়। রেস্টুরেন্টের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল চেয়ার-টেবিল। নিচে পড়েছিল ভাঙ্গা কাপ-পিনিচ। সামনে ঝুলছে হামলায় ক্ষতিগ্রস্ত শাটার।'
বিষয়টি জেলা পুলিশ সুপার এবং রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেনকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন বাদি মহিউদ্দিন, তারা এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।'
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied