রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করলেন চবি উপাচার্য
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আচার্য মোঃ সাহাবুদ্দিন এর সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু তাহের সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর ১২:৩০ টায় বঙ্গবভনে মহামান্য রাষ্ট্রপতির কার্যালয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় এবং সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
চবি উপাচার্য মহামান্য রাষ্ট্রপতিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করেন। একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ সম্পর্কে মহামান্য রাষ্ট্রপতিকে অবহিত করেন।
এছাড়া চবি উপাচার্য মহামান্য রাষ্ট্রপতিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ ম সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের প্রস্তাব করলে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের মান্যবর চ্যান্সেলর এতে সম্মতি প্রকাশ করেন এবং ০৮ ডিসেম্বর ২০২৪ ৫ম সমাবর্তনের সম্ভাব্য তারিখ নির্ধারণের জন্য মাননীয় উপাচার্যকে নির্দেশনা প্রদান করেন।
মহামান্য রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা যাতে জাতীয় ও আন্তজার্তিক পরিমণ্ডলে নিজেদেরকে দক্ষ, যোগ্য ও আধুনিক বিজ্ঞান মনষ্ক মানবসম্পদ হিসেবে তৈরি হয়ে গড়ে ওঠতে পারে সে লক্ষ্যে যুপোপযোগী কারিকুলাম প্রণয়ন করার পরামর্শ প্রদান করেন। মহামান্য রাষ্ট্রপতি চবি উপাচার্যকে বিশ্ববিদ্যালয় পরিচালনায় বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন এবং তাঁর সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান