হাইমচরে মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষ্যে চাঁদপুরের হাইমচর উপজেলায় ঐতিহাসিক মুজিবনগর দিবসের পটভূমি ও তাৎপর্যের উপর ভিত্তি করে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের "স্বাধীনতা শীর্ষক" আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল ২০২৪) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষার সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার এর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রধানীয়া, উপজেলা কৃষি অফিসার মোঃ শাকিল খন্দকার, উপজেলা মুক্তিযোদ্ধা আবদুল মান্নান বেপারী, উপজেলা ফায়ারসার্ভিস অফিসার মোঃ রতন শেখ, হাইমচর সরকারি মহাবিদ্যালয় সাবেক সহকারী অধ্যাপক মোঃ মোখলেছুর রহমান মুকুল।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা বলেন, জাতির সূর্য সন্তান হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুজিবুর রহমান জন্ম না হলে আজ আমরা এত সুন্দর একটা দেশ উপহার পেতামনা। আমরা যদি এই মুজিব নগর দিবসটির কথা মনে করি তাহলে আমাদের মনটা ভরে যাওয়ার কথা। যারা এই দেশটা এত কষ্ট করে স্বাধীন করে এনে দিয়েছে, আমরা কখনো তা ভুলবো না। এই দেশটা কে আরো সুন্দর ও স্মার্ট দেশ হিসেবে গড়ে তুলতে আমরা আমাদের নিজ নিজ দায়িত্ব থেকে কাজদ করতে হবে। আমরা সবাই দেশটাকে উন্নত করতে সবাই সহযোগিতা করবো।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পানিসম্পদ অফিসার মোঃ রতন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজহারুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা ফেরদাউস আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা সার্জিয়া আরফিন, পল্লী বিদ্যুৎ সহকারী জেনারেল ম্যানেজার হাফিজুর রহমান, উপজেলা প্রেসক্লাব, হাইমচর যুগ্ম সম্পাদক হাসান আল মামুন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
এমএসএম / এমএসএম
জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার
আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা
চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ
বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং
দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ
টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে
তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪
গাজীপুরে র্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫