ডাঙ্গারচর সল্টগোলা ঘাটে দু পক্ষের রেষারেষিতে যাত্রী পারাপারে ভোগান্তি
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ডাঙারচর-সল্টগোলা খেয়া-ঘাটে সকাল থেকেই থেমে থেমে যাত্রী পারাবার করছেন সাম্পান মাঝিরা। ডাঙারচর ঘাটে স্থানীয় পাটনিজীবি সদস্যরা অবস্থান নিলেও ওপারে সল্টগোলা ঘাটে কথিত খাস কালেকশন আদায়কারীরা যাত্রীদের হয়রানি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গত মঙ্গলবার সন্ধ্যা থেকে কর্ণফুলী নদীর দুই পাড়ে দু'পক্ষ অবস্থান নেওয়ায় উত্তেজনা বিরাজ করছে এখনো। এক পর্যায়ে বন্ধ হয়ে যায় খেয়া পারাপার। বিপাকে পড়ে যাত্রীরা।
মঙ্গলবার ভোর ছয়টা থেকে ডাঙারচর সল্টগোলা ঘাটে ৪ টি ইঞ্জিন চালিত সাম্পান দিয়ে মাঝিরা লোকজন পারাপার করলেও, ওপারে সল্টগোলা ঘাটে খাস কালেকশন আদায়কারীরা প্রভাব বিস্তার করায় সাম্পান ভিড়াতে পারেননি এপারের মাঝিরা। এক্ষেত্রে ডাঙারচর ঘাট থেকে যাত্রী নিয়ে মাঝিরা শহর কুলে অন্য খালে নামিয়ে দিচ্ছেন বলেও জানা যায়।
স্থানীয় সাম্পান মাঝিরা জানান, আবসার উদ্দিন নামে একজন বহিরাগত ঘাটে খাস কালেকশনের করতে আসলে এ বিশৃঙ্খলা দেখা দেয়।
এ সময় সাধারণ যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয় সাম্পান মাঝিদের মাঝেও নানা বিরোধ দেখা দেয়। প্রকৃত সাম্পান মাঝিদের বিতাড়িত করে একটি পক্ষ ঘাটে সিটি কর্পোরেশন এর খাস কালেকশন আদায় করার নামে সাধারণ মানুষকে হয়রানি করার পাঁয়তারা করছে বলে লোকজন জানায়। এমন অবস্থায় অতিদ্রুত এই সমস্যার নিষ্পত্তি চান পারাপারত যাত্রীসহ স্থানীয়রা।
এই বিষয়ে খেয়া পার হওয়ার অপেক্ষারত কয়েকজন যাত্রীরা বলেন, বেশ কয়েক বছর ধরে এ ঘাট দিয়ে চলাফেরা করি,কিন্তু এর আগে কখনো এরকম ভোগান্তিতে পড়তে হয়নি, ঈদের ছুটিতে বাপের বাড়িতে এসেছি নদীর ওই পারে আমার শ্বশুরবাড়িতে যাচ্ছিলাম ঘাটে এসে এখন পর্যন্ত এক ঘণ্টার যাবত বসে আছি কিন্তু পার হতে পারি নাই, ঘাটে দায়িত্বরতদের জিজ্ঞেস করলে তারা বলছে যাত্রী নিয়ে ওই পারে সাম্পান ভিড়াতে দিচ্ছে না কতিপয় কিছু ব্যক্তি।
তারা আরও বলেন, কোন নোটিশ বা বিজ্ঞপ্তি ছাড়া ছুটির দিনে এভাবে যাতায়াতের ঘাট বন্ধ রেখে যাত্রী হয়রানী করা খুবই দুঃখজনক ঘটনা, আমরা প্রশাসনের প্রতি সমস্যা নিরসনে জুড়ালো আবেদন জানাচ্ছি।
এবিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো জহির হোসন বলেন, বিষয়টি নিয়ে আমরা দুই পক্ষের সাথে কথা বলতেছি তারা কেউ কাউকে ছাড় দেওয়ার মতো নয়, তবে আমরা আশা করতেছি দুই পক্ষকে একসাথে বসিয়ে আলোচনার মাধ্যমে খুব শীঘ্রই এটি সমাধান করা হবে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান