বাকেরগঞ্জে ইউপি সদস্য সহ ১১ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় রঙ্গশ্রী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড শ্যামপুর গ্রামের মৃত, কাঞ্চন আলী হাওলাদারের পুত্র ইউপি সদস্য মো: শামিম হাওলাদারের বিরুদ্ধে ১৮ এপ্রিল (বৃহস্পতিবার) বাকেরগঞ্জ থানার একটি চাঁদাবাজি মামলা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, রঙ্গশ্রী ইউনিয়নের বিরাঙ্গল গ্রামের মৃত, আলী আকবর হাওলাদারের পুত্র মো: আমিরুল ইসলাম বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় ইউপি সদস্য শামীম হাওলাদার কে ১ নম্বর আসামি করে ১১ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং - ২৮।
মামলার বাদি আমিরুল ইসলামের ভাগিনা মাহবুব হোসেন ও স্থানীয় রবিউল ইসলাম তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি হয়। মারামারির ঘটনা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সালিস মীমাংসার জন্য ১৫ এপ্রিল বীরাঙ্গাল মাদ্রাসার সামনে মীমাংসার জন্য বসে। ওই সময় আসামি রবিউলের লোকজন সালিস মীমাংসায় অংশগ্রহণ করে না। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা রবিউলকে ডেকে মাহবুবের সাথে মীমাংসা করে দিলে আসামি রবিউলের পক্ষ স্থানীয় ইউপি সদস্য শামীমসহ সালিশ মীমাংসা প্রত্যাখ্যান করে সভাস্থল ত্যাগ করে।
সালিশ মীমাংসার স্থান থেকে মামলার বাদি আমিরুল ১৫ এপ্রিল সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে বাকেরগঞ্জ উপজেলা শহরে রওনা দিয়ে শ্যামপুর পৌঁছলে শামীম মেম্বার সহ শঙ্খবদ্ধ দল আমিরুল ও তার সাথে থাকা লোকজনকে অকথ্য ভাষা গালাগালি করে এবং তখন ইউপি সদস্য শামীম বলে, এটা আমার এলাকা এখানে সালিশ মীমাংসা করতে হলে আগে দুই লাখ টাকা আমার হাতে দিতে হবে আর টাকা না দিলে কোন মীমাংস হবে না। তাদের দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করলে আমিরুল ও তার সাথে থাকা ভাগিনা মেহেদী হাসানের উপর অতর্কিত হামলা চালায়।
এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য শামীম হাওলাদার জানান, চাঁদাবাজির ঘটনায় আমি জড়িত নয়। ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে মামলাটি দেয়া হয়েছে।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন বলেন, রঙ্গশ্রী ইউনিয়নের ইউপি সদস্য শামীমসহ ১১ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। আসামি গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।
এমএসএম / এমএসএম
শরণখোলায় বজ্রপাতে ৪ গরুর মৃত্যু
শেরপুরে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা ️ অনুষ্ঠিত
রায়গঞ্জে চালক হত্যায় অটোরিকশাসহ যুবক গ্রেপ্তার
কুমিল্লায় পানিতে বসে এসএসসি পরীক্ষা, পরিদর্শন ও ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম
মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?
বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা
লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত
টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র্যালি-মানববন্ধন
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার
ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক
কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার