নাটোরে অটোভ্যান চালককে কুপিয়ে হত্যা
নাটোরে মোহন (২২) নামের এক অটোভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৮ ই এপ্রিল) রাতে বাগাতিপাড়া ও রাজশাহীর বাঘা উপজেলার সীমান্তবর্তী খাগোরবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত মোহন উপজেলার চক মহাপুর গ্রামের মো. মোজাম্মেল হকের ছেলে।
পুলিশ ও নিহত পরিবার জানায়, রাতে অটোভ্যান মেরামতের জন্য বাঘা উপজেলার খাগোরবাড়িয়া বাজারে যান মোহন। রাত ১০টার দিকে পরিবারের লোকজন খবর পায় মোহনকে কুপিেেয় জখম করা হয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় মোহনকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় পাঠানোর পথে তিনি মারা যান।
বাগতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও হত্যার কারণ জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোরের আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড