ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

বাকেরগঞ্জে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে আপন ভাইকে প্রার্থী করলেন এমপি


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ২০-৪-২০২৪ দুপুর ২:৫১

কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত উপেক্ষা করে বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নিজ আপন ভাইকে প্রার্থী করে প্রচারণায় নেমেছেন বরিশাল-৬ আসনের এমপি আব্দুল হাফিজ মল্লিক।

আসন্ন চার ধাপের উপজেলা পরিষদ নির্বাচন থেকে আওয়ামী লীগের মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে। সেই সঙ্গে নির্দেশনা না মানলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার সতর্ক করার পর এবার চিঠি দিয়ে এবং সাংগঠনিকভাবে এই নির্দেশনা দেয়া হয়েছে। 

বাকেরগঞ্জ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে এমপির ভাই আব্দুল সালাম মল্লিকের পক্ষে কাজ করার জন্য আওয়ামী লীগ নেতাকর্মীকে নির্দেশনা দিয়েছেন তিনি। তাঁর এই ঘোষণায় উপজেলায় সাধারণ নেতাকর্মীর মাঝে ক্ষোভ ও বিভক্তি দেখা দিয়েছে।

আগামী ৮ মে প্রথম ধাপে বাকেরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন হবে। এরমধ্যে চেয়ারম্যান পদে ৬ জন হলেন-  উপজেলা আওয়ামীলীগের সহ -সভাপতি ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক রাজিব তালুকদার, বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিয়ামত আব্দুল্লাহ পলাশ ও এ, এম মেজবা উদ্দিন জুয়েল, ফিরোজ আলম খান।

পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে ৪ জন হলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: সাইফুল ইসলাম  ডাকুয়া, মো: শাহবাজ মিয়া, কামরুল হোসেন, আব্দুস সালাম মল্লিক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন হলেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি তাহমিনা বেগম ও জাহানারা বেগম। প্রার্থী যাচাই-বাছাই শেষে বাকেরগঞ্জের নির্বাচনী মাঠে প্রচার প্রচারণায় রয়েছে প্রার্থীরা। তাদের মধ্যে এমপির পছন্দ অনুযায়ী চেয়ারম্যান প্রার্থী ১ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী তার ছোট ভাই ও মহিলা ভাইস চেয়ারম্যান সহ তিনজনকে আগাম সবুজ সংকেত দিয়ে আসছেন এমপি হাফিজ মল্লিক। 

স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, উপজেলা নির্বাচন দলীয়ভাবে হচ্ছে না। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল ১৫ এপ্রিল আর বাছাই হয়েছে ১৭ এপ্রিল। প্রার্থী বাছাইয়ের পর থেকেই এমপির দৃষ্টিভঙ্গি পাল্টে যায়। ১৭ এপ্রির থেকে উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীকে তিনি তাঁর বাসভবনে ডাকেন। দফায় দফায় তার বাসায় সভা ডেকে নেতাকর্মীসহ ইউপি চেয়ারম্যানদের তার পছন্দের প্রার্থীর পক্ষে নির্বাচন করার নির্দেশ দেন এমপি।

কিন্তু দলীয় এই সিদ্ধান্তকে উপেক্ষা করে বরিশাল-৬ আসনের এমপি তার ছোট ভাই সালাম মল্লিককে ভাইস-চেয়ারম্যান পদ প্রার্থী করেছেন। 

জেনারেল (অব.) আবদুল হাফিজ মল্লিক আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির চেয়ারম্যান। 

এমএসএম / এমএসএম

​রাণীনগরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করলেন এসিল্যান্ড, পাইপ জব্দ

শালিখায় সিএনআরএস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

রৌমারী সীমান্তে পতাকা বৈঠকে সমাধান হয়নি, সীমান্তের শুন্য রেখায় অনিশ্চয়তায় ৯ বাংলাদেশি

নেত্রকোণার সদর উপজেলায় প্রবাসী আজিজের খরিদা সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

ভিক্ষুক বৃদ্ধা'র স্বামীর পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বাকেরগঞ্জে কলেজছাত্র সজিব হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে কিশোরীকে গণধর্ষণ, প্রেমিকসহ গ্রেফতার-৩

"মা" কে নির্যাতন করার অভিযোগে দুই সন্তান আটক, কারাগারে প্রেরণ। 

সাংবাদিক মিজানকে হত্যার হুমকি আল আজিমের নামে মিথ্যা মামলার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন

সিংড়ায় বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু

রাজস্থলীতে জলবায়ু পরিবর্তন নিয়ে দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত

বাঘায় সাজাপ্রাপ্ত আসামি সহ ৪ জন আটক, যৌতুক আইনে সাজা ভোগ করছিলেন একজন

রাণীনগরে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ: যেকোনো সময় ভাঙনের শঙ্কায় নির্ঘুম হাজারো মানুষের