ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

আর. পি. সাহা বিশ্ববিদ্যালয়ের সিএসই ফেস্টের উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-৪-২০২৪ রাত ৯:১৫

নারায়ণগঞ্জের আর.পি. সাহা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী সিএসই ফেস্ট। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে এর আয়োজন করা হয়।

সকাল ১০ টায় ফেস্টের উদ্বোধন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের স্বনামধন্য অধ্যাপক ও অনুষ্ঠানের প্রধান অতিথি  ড. মোহাম্মদ কায়কোবাদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কোন বিশ্ববিদ্যালয় থেকে তুমি পড়াশোনা করেছ সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো তুমি নিজেকে কোথায় দেখতে চাও, তার জন্য নিজেকে গড়ে তুলতে পেরেছ কি না। হতাস হলে চলবে না। বিশ্বের সাথে তালমিলিয়ে এগিয়ে যেতে হবে। প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মনীন্দ্র কুমার রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহযোগী অধ্যাপক ড. কিংকর প্রসাদ ঘোষ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সরকার হিরেন্দ্র চন্দ্র, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. নাজমুল হাসান,কাজের খবরের পিআরও প্রদীপ বিশ্বাস।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা মোঃ আসাদুজ্জামান সঞ্চালকের দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আর.পি. সাহা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু