বীর মুক্তিযোদ্ধা শওকত আলী মাস্টার কে মরণোত্তর সম্মাননা প্রদান
আন্তর্জাতিক মানবকল্যাণ, প্রতিবন্ধী ও পথশিশুদের জন্য সংস্থার পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও ৫৪ তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা শওকত আলী মাস্টার কে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। বীর মুক্তিযোদ্ধা শওকত আলী মাস্টারের জ্যেষ্ঠ পুত্র ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন উক্ত সম্মাননা স্মারক গ্রহণ করেন।বীর মুক্তিযোদ্বা শওকত আলী মাস্টার ৯ মার্চ ১৯৩৮ ইং নরসিংদী জেলার মনোহরদী থানার পীরপুর গ্রামের মুন্সি আবদুস সোবহানের ঔরশে জন্মগ্রহণ করেন। শওকত আলী ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাসকোর্সে বিএ পাস করে মানুষ গড়ার লক্ষ্যে নিয়ে পীরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক ঘোষনা-
' এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম; এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম' শোনার পর থেকেই মায়ের অনুমতি নিয়ে দেশ মাতৃকাকে বাঁচানোর জন্য ১৯৭১ সালের ১২ ই এপ্রিল সাত মাসের গর্ভবতী স্ত্রী আর দুই কন্যাকে রেখে ভারতের আসামে প্রশিক্ষণ নিতে চলে আসেন। সফল প্রশিক্ষণ শেষে ৪ নম্বর সেক্টর, আখাউড়া -ভৈরব এলাকায় জীবন বাজি রেখে বীরত্বের সাথে যুদ্ধ করেন। শওকত আলী মাস্টারের সহধর্মিনী সুফিয়া শওকত। যিনি একজন রত্নগর্ভা মা।বীর মুক্তিযোদ্ধা শওকত আলী মাস্টার ১৯৯৯ সালের ২২ শে নভেম্বর প্রয়াত হন। নিজ কর্মকান্ডে চিরঞ্জীব হয়ে আছেন তিনি। তার নামে প্রতিষ্ঠিত হয়েছে শওকত আলী মাস্টার স্মৃতি গণপাঠাগার।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে