মারা গেছেন কর্ণফুলী নদীতে দগ্ধ হওয়া সাম্পান মাঝি শেরজান খান
দীর্ঘ ৬দিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন চট্টগ্রামের কর্ণফুলী নদীতে থাকা জাহাজে পানি সরবরাহ করতে গিয়ে সাম্পানে অগ্নিদগ্ধ মাঝি শেরজান খাঁন প্রকাশ শের দিল খাঁন (৪১)।
২১ এপ্রিল (রোববার) দুপুর ১ টার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক ও ঢাকায় অবস্থিত নিহত শের দিল খাঁনের ছোট ভাই মো. ইলিয়াছ খাঁন।
নৌ পুলিশের ওসি একরামুল হক জানান, পরিবারের পক্ষ থেকে পোস্টমর্টেম করতে অনিহা প্রকাশ করেছিলো। আমরা মেডিকেলে যোগাযোগ করেছি যাতে পোস্টমর্টেম করেন। কারণ নদীতে অগ্নিকাণ্ডের দুর্ঘটনায় আগুন লেগে তাঁর মৃত্যু হয়।’
সূত্রমতে, গত ১৬ এপ্রিল কর্ণফুলী নদীর চরপাথরঘাটা পুরাতন ব্রিজঘাট এলাকায় এই অগ্নিদগ্ধের ঘটনা ঘটে। মূলত জাহাজে পানি সরবরাহ করে ফেরার পথে ইঞ্জিন চালাতে গেলে হঠাৎ সাম্পানে আগুন লেগে যায়।এতে সাম্পান মাঝি শের দীল খাঁনসহ মো. লোকমান (৩৮) নামে আরও এক ব্যক্তি দগ্ধ হন। পরে স্থানীয় মাঝিরা তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দুদিন পর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শের দীল খাঁনকে ঢাকায় পাঠানো হলেও অপর ব্যক্তি এখনো চমেকের বার্ন ইউনিটে চিকিৎসারত রয়েছেন বলে জানা যায়।
নিহত শেরজান খান প্রকাশ শের দিল খান (৪১) কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কলাতলী এলাকার মোঃ নুরুল ইসলাম খান প্রকাশ লুসাইয়ার ছেলে। পেশায় তিনি একজন সাম্পান মাঝি নদীতে থাকা জাহাজে পানি সরবরাহের কাজে নিয়োজিত ছিলেন।
এদিকে, চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চর পাথরঘাটা এলাকায় তাঁর মৃত্যু সংবাদে শোকের ছায়া নেমে এসেছে।
এমএসএম / এমএসএম
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত