ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

শিবচরে তীব্র গরমে কদর বেড়েছে আখের রসের


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ২২-৪-২০২৪ দুপুর ২:২০
শিবচর উপজেলার বিভিন্ন হাটবাজারে তীব্র গরমে আখের রসের দোকানে ভিড় বেড়েছে ক্রেতাদের। গ্রামের ভ্রাম্যমান আখের রসের দোকানে বিক্রির হিড়িক দেখা গেছে। মেশিনে আখ পিষে রস বের করে গ্লাস ভরে দিচ্ছে ক্রেতাদের হাতে। পরম তৃপ্তি নিয়ে শেষ করছে গ্লাসের রস। রসের জন্য দোকানের চারপাশে অপেক্ষা করছে আরও অনেকে।
 
সোমবার (২২ এপ্রিল) মাদারীপুর জেলার শিবচর উপজেলার বিভিন্ন গ্রামের হাট বাজারে দেখা গেছে এই চিত্র। 
 
বিক্রেতারা জানান,তাপমাত্রা বেশি থাকায় আখের রস গত বছরের থেকে এ বছর বেশি বিক্রি হচ্ছে। বেলা ১১ থেকে বিকাল ৪ টা পযন্ত একটু কম হলেও সন্ধ্যার সময় বেশি রস বিক্রি চলে। কেউ কেউ বোতলে ভরে বাড়ি নিয়ে যায়। সারাদিন রোদ থাকায় বাজারে লোকজন কম আসে। সন্ধ্যার পর যারা বাজারে আসেন, বেশির ভাগই এখন আখের রস খেয়ে থাকেন।'
 
খোঁজ নিয়ে জানা গেছে, পৌর এলাকাসহ গ্রামের বাজারে, মহাসড়কের পাশে বা জনসমাগম হয় এমন সব স্থানে ভ্রাম্যমান রস বিক্রেতারা প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৯/১০ টা পর্যন্ত আখের রস বিক্রি করেন। গরমের কারণে রসের চাহিদা বেড়েছে কয়েকগুণ! যে পরিমান আখ নিয়ে আসেন, সব বিক্রি হয়ে যায়। প্রতি গ্লাস আখের রস ২০ টাকা করে বিক্রি করা হয়।
 
আখের রস বিক্রেতারা দেলোয়ার নামের এক তরুণ বলেন,'গত কয়েক দিন ধরে বিক্রি বেড়েছে। তাপমাত্রা বেশি থাকায় আখের রসের চাহিদা বেড়ে গেছে। প্রতিদিন ৫/৬ ঘন্টায় ১ থেকে দেড়শ গ্লাস রস বিক্রি হচ্ছে। চাহিদা বাড়ায় বিক্রেতাদের সংখ্যাও বেড়েছে ইদানিং। শ্রমজীবিরা বিশেষ করে ভ্যান চালকেরা গরমে রস বেশি খেয়ে থাকেন। এছাড়া অনেকে আবার বোতল নিয়ে এসে রস বাড়ি নিয়ে যান।'
 
ইমরান হোসেন মিঠু নামের এক যুবক বলেন,'প্রচুর গরম পড়েছে। বাজারে আসার পর আখের রস খেতে ইচ্ছা করলো। দোকানে প্রচুর ভিড়। সিরিয়ালে থাকতে হয় আখের রসের জন্য!'
 
তীব্র গরমে জন-জীবন অসহনীয় হয়ে উঠেছে। খেটে খাওয়া মানুষেরা পড়েছেন চরম বিপাকে। সন্ধ্যার পর তাপমাত্রা কিছুটা কমে এলে বাজার-ঘাটে লোক সমাগম বাড়ে। এসময় পানির চাহিদা পূরণে আখের রস পান করতে দেখা যায় সাধারণ মানুষদের। বরফকুচি দিয়ে ঠান্ডা আখের রসে প্রশান্তি খুঁজেন গরমে হাঁসফাঁস করতে থাকা সাধারণ মানুষ!

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ