রাউজান উপজেলায় এবারও ‘বিনাপ্রতিদ্বন্দ্বিতার’ নির্বাচন
চট্টগ্রামের রাউজান উপজেলা পরিষদ নির্বাচনে এবারও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে চলেছেন একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়ার পথে ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ ও মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা ইয়াছমিন রুজি। গতকাল রবিবার উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বিকাল ৪টা পর্যন্ত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। রবিবার বিকাল সাড়ে ৪টায় এই তথ্য নিশ্চিত করেছেন রাউজান উপজেলা নির্বাচন কর্মকর্তা রকর চাকমা। এবারসহ টানা চতুর্থবারের মতো উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে চলেছেন একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। সংশ্লিষ্ট সূত্র মতে, ২০০৯ সালে ৮৪ হাজার ১২২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। পরবর্তীতে ২০১৪ সালে প্রতিদ্বন্দ্বীতামূলক নির্র্বাচনে বিএনপি প্রার্থী আনোয়ার হোসেনকে পরাজিত করে ১লাখ ৮ হাজার ৭৫৬ ভোটে জয়লাভ করেন একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। ২০১৯ সালে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন তিনি। এবারও বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হতে যাচ্ছেন তিনি। তবে আসন্ন ২০২৪ সালের নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে পরিবর্তন এসেছে। বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা মনোনয়নপত্র জমা না করায় এই পদে নতুন মুখ রুবিনা ইয়াসমিন রুজি। রুজি উপজেলার পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্য)। সে পদ থেকে পদত্যাগ করে মনোনয়নপত্র জমাদনে তিনি। রাউজান উপজেলা নির্বাচন কর্মকর্তা রকর চাকমা বলেন, আজ (গতকাল রবিবার) বিকাল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদ নির্বাচনে অনলাইনে তিনটি পদে একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এমএসএম / এমএসএম
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত