শিবচরে গরমের তীব্রতায় বাড়ছে ডায়রিয়া, শ্বাসকষ্টজণিত রোগীর সংখ্যা
শিবচর উপজেলায় গরমের তীব্রতার কারণে নানা রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত সাত দিনে ২ শত ২৮ রোগী গরমজণিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। দিন দিন গরমের তীব্রতা বাড়ায় জনজীবনে দূর্ভোগ দেখা দিয়েছে। ঝাঁঝালো রোদের কারণে বাতাসে গরমভাব রয়েছে। পথ-ঘাট তপ্ত হয়ে উঠেছে। ঘরের বাইরে বের হয়ে কাজকর্ম করা কঠিন হয়ে উঠেছে এই তাপদাহে। অতিরিক্ত গরম থাকায় সাধারণ মানুষের স্বাভাবিক কাজকর্ম ব্যহত হচ্ছে। বাজার-ঘাট, মার্কেটে বেলা বাড়ার সাথে সাথেই লোকজনের উপস্থিতি কমে আসছে। ফসলের ক্ষেতে কাজ করতে পারছে না কৃষকেরা। তাপের তীব্রতার কারণে অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না সাধারণ মানুষ!
খোঁজ নিয়ে জানা, গত কয়েকদিন ধরেই তাপমাত্রা বেড়েছে। গত বৃহস্পতিবার থেকে শিবচরে তাপের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে। ফলে স্বাভাবিক কাজকর্ম ব্যহত হচ্ছে সাধারন মানুষের। রোদের অতিরিক্ত তাপ এবং গরমের কারণে ঘর থেকে বের হওয়া থেকে বিরত থাকছে অধিকাংশ মানুষ।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে,ডায়রিয়া, শ্বাসকষ্ট, জ্বরসহ নানা রোগে আক্রান্ত হয়ে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত সাত দিনে রোগী ভর্তি হয়েছে ২ শত ২৮ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় ডায়রিয়া ও শ্বাসকষ্ট নিয়ে ১৪ জন নারী, ১২ জন পুরুষ ও ১৬ জন শিশু ভর্তি হয়েছে। এছাড়া হাসপাতালের বহির্বিভাগে বাড়ছে রোগীর সংখ্যা।
শিবচর উপজেলার বিভিন্ন এলাকার একাধিক ভ্যান চালক বলেন,'সকাল নয়টার পরে তেমন একটা যাত্রী পাওয়া যায় না। কড়া রোদের কারনে রাস্তাঘাটে যাত্রী কম। রোদের তাপ বেশি থাকায় ভ্যান চালানোও দুষ্কর হয়ে পরেছে। একদিকে গরমে কষ্ট অন্যদিকে তিন/চারদিন ধরে যাত্রী কম থাকায় আয় কমে গেছে।'
পলাশ খলিফা নামের এক ইজিবাইক চালক বলেন,'রোদের তাপ আর গরমে সারাদিনই প্রায় যাত্রী শূন্য। ভোরের দিকে বাজারে লোকজন এলেও বেলা বাড়ার সাথে সাথে বাজার-রাস্তাঘাট লোকশূণ্য। রোদে খাঁ খাঁ করে রাস্তা। রাস্তার দিকে তাকানো যায় না।'
স্থানীয় কৃষক আনোয়ার হোসেন বলেন,এই রোদের তাপে ক্ষেতে যাওয়া সম্ভব হয় না। ফসল পুড়ে যাচ্ছে রোদে।'
মাদারীপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘরে। কখনও বাড়ে আবার কখনও কিছুটা কমে। তবে তাপ এবং গরম অব্যাহত রয়েছে।'
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো.ইব্রাহিম হোসেন জানান,'গরমে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। ভর্তি ছাড়াও চিকিৎসা নিয়ে বাড়ি ফেরা রোগীর সংখ্যাও অনেক। ডায়রিয়া,জ্বর, শ্বাসকষ্ট জণিত রোগে আক্রান্তের সংখ্যা বেশি।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা