মাদার্শা জমি বিরোধে সংঘর্ষে আহত রাজিয়া বেগম অবশেষে ৬দিন পরে মারা গেল
সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকার লালু বর বাড়ির দক্ষিণে জমি বিরোধের সংঘর্ষে মারাত্মক আহত রাজিয়া বেগম(৬০)মারা যায়।আজ ২২শে এপ্রিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত অবস্থায় মারা যান তিনি জানাযায়,গত ১৬ই এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে জমি বিরোধে উভয় পক্ষের সংঘর্ষে মর্মান্তিক ভাবে মাথায় গুরুত্বর আহত হয় রাজিয়া বেগম (৬০)সহ অন্তত ৭জন,স্থানীয়সূত্রে আরো জানা যায় রাজিয়া বেগমদের সাথে একটি চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘ ২বছর ধরে বিরোধ চলে আসছিল একই গোষ্ঠীর সাহাব মিয়া এবং সাহাব মিয়ার ছেলেদের সাথেসহ মৃত নুরুল ইসলামের ছেলে ফারুকদের সাথে।
ঘটনারদিন কোন মাপামাপির বৈঠক ছাড়ায় সাহাব মিয়াসহ তার ছেলেরা নিহত রাজিয়া বেগমদের চলাচলের রাস্তা উপর টিনের বেড়া দিলে মূলত ঘটনার উৎপত্তি হয়।ঘটনাস্থলে রডের আঘাতেই গুরুতর আহত হন রাজিয়া বেগম পরে তাকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ওখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মৃত্য বরণ করেন।
অপরদিকে একই ঘটনায় আরেক পক্ষের ৫জনসহ মোট ৭জন আহত হন তবে মৃত্যু বরণ করেন বয়স্ক রাজিয়া বেগম।এদিকে রাজিয়া বেগমের উপর হামলাকারীরা তাদের আহতের চিহ্ন দেখিয়ে সাতকানিয়া থানায় একটি অভিযোগ দায়ের করলেও চিকিৎসাবস্থায় থাকা নিহত রাজিয়া বেগমের পরিবার আইনের আশ্রয় নিতে পারেননি বলে নিশ্চিত করেন নিহত রাজিয়া বেগমের পরিবার।
রাজিয়া বেগমের লাশ দাফন করা হয় উপজেলার মাদার্শায় নিজ গ্রামে সোমবার সন্ধ্যায়,সহস্রাধিক লোকের সমাগমে অনুষ্ঠিত হয়েছে নিহত রাজিয়া বেগমের জানাযা,উপস্থিত লোকজন প্রতিবেদককে রাজিয়া বেগম হত্যাকান্ডের সাথে জড়িত মূল আসামীদের শাস্তির দাবী জানান।
জানাযা শেষে নিহত রাজিয়া বেগমের বাড়িতে সরেজমিনে পরিদর্শনে গেলে নিহতের মেয়ে নুরুন্নাহার জানান,তার মায়ের হত্যাকান্ডের এক নম্বর আসামী মো:ফারুকের স্ত্রী রাজিয়া বেগমের হত্যাকান্ডের খবর পেয়ে সন্ধ্যায় বাড়িতে এসে অপ্রীতিকর একটি ঘটনা করতে চেয়েছিল তবে পুলিশের সহযোগিতায় তা সম্ভব হয়নি।।
এদিকে নিহতের মেয়ে নুরুন্নাহার নুরজাহান আরো বলেন তাদের মায়ের মাথা দুই ভাগ হয়ে যাওয়াতেই খুলি ফেটে অতিরিক্ত রক্তক্ষরণেই মৃত্য হয়। এবং সাহাব মিয়ার মেয়ের জামাই ফারুকের আঘাতেই মূলত রাজিয়া বেগমের মৃত্যুর কারণ বলে এক ভিডিও বক্তব্যে তারা প্রতিবেদককে জানান।
স্থানীয় ইউপি সদস্য মো: হাসেম বলেন,ঘটনায় মামলায় প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন