ওরা ভুয়া সার্টিফিকেটে ‘বিশেষজ্ঞ চিকিৎসক’
নামের আগে যথারীতি ডাক্তার পদবী আর নামের শেষে আছে চিকিৎসা বিজ্ঞানের নানা ডিগ্রি। বিশেষজ্ঞ চিকিৎসকের বেশ ধারণ করে দিব্যি চালিয়ে যাচ্ছিলেন চিকিৎসাও। কিন্তু শেষরক্ষা হয়নি, র্যাবের হাতে আটক হয়ে ঠাঁই হয়েছে কারাগারে।
র্যাবের হাতে আটক হওয়া চিকিৎসক নামের প্রতারকরা হলো- যীশু চৌধুরী (৪৪) ও আশীষ মজুমদার (৩৮)। আশীষ চট্টগ্রামের জোরারগঞ্জের গোবিন্দপুরের সুনীল চন্দ্র মজুমদারের ছেলে। তিনি নগরীর পতেঙ্গা থানার মাইজপাড়ায় বসবাস করেন। অপর প্রতারক যীশু চৌধুরী পটিয়ার পরিমলের ছেলে। তিনি চট্টগ্রাম নগরীর নন্দন কানন এলাকার বাসিন্দা।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) নূরুল আবছার বলেন, আমাদের কাছে তথ্য ছিল বন্দর থানার মাইলের মাথায় সিফাত মেডিকেল হল ও শাহ আব্দুল মালেক মেডিকেল নামের ফার্মেসিতে ভুয়া চিকিৎসক বসেন। পরে অভিযানে তার সত্যতা মিললে আমরা তাদের গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছি।
তিনি আরো বলেন, গ্রেফতার আসামিরা জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ভুয়া এমবিবিএস চিকিৎসক সেজে নিরীহ রোগীদের চিকিৎসাপত্র প্রদান করে প্রতারণামূলকভাবে অবৈধ অর্থ আত্মসাৎ করে আসছে বলে স্বীকার করেছে।
জানতে চাইলে বন্দর থানার ওসি নিজাম উদ্দিন বলেন, ভুয়া দুজন চিকিৎসককে র্যাব আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছি। মামলার তদন্তের স্বার্থে দরকার হলে তাদের রিমান্ডে আনার আবেদন করা হতে পারে।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই