ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক প্রশিক্ষণের উদ্বোধন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৪-২০২৪ দুপুর ৩:৪৩
চাঁপাইনবাবগঞ্জে অগ্নিনির্বাপণ, অনুসন্ধান, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক ৩ দিনব্যাপী স্বেচ্ছাসেবক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। 
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন এর আয়োজনে মঙ্গলবার  (২৩ এপ্রিল ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনে ৩ দিনব্যাপী স্বেচ্ছাসেবক প্রশিক্ষণের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ৩ মোসাঃ নাজনীন ফাতেমা জিনিয়া।১ম ব্যাচ ২৩ এপ্রিল হতে ২৫ এপ্রিল পর্যন্ত ৩ দিনব্যাপী প্রশিক্ষণে ৪০  জন ও ২য় ব্যাচে ২৮ এপ্রিল হতে ৩০ এপ্রিল পর্যন্ত ৩ দিনব্যাপী প্রশিক্ষণে ৪০ জন মোট ৮০ জন নারী-পুরুষ স্বেচ্ছাসেবক প্রশিক্ষণে অংশগ্রহন করেন।চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ সহকারী পরিচালক  শেখ মোঃ মাহবুবুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসাঃ নাজনীন ফাতেমা জিনিয়া।  
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর স্টেশন অফিসার মোঃ সেলিম হোসেন এর সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অফিসার ,মোঃ সারওয়ার হোসেন,ফরিদ উদ্দীন,মোঃ হারুনুর রশিদ, মোঃ খালিকুজ্জামান সহ প্রশিক্ষণার্থী ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণের মাধ্যমে সেচ্ছাসেবীদের দক্ষ করে গড়ে তুলবে এমনটাই আশা করেন তাঁরা।  প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান করা হবে প্রশিক্ষণার্থীদের।

এমএসএম / এমএসএম

নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা