তাজিয়া মিছিলে সিএমপির নিষেধাজ্ঞা
করোনা ভাইরাসের কারণে শুক্রবার (২০ আগস্ট) পবিত্র আশুরা উপলক্ষে চট্টগ্রাম মহানগর এলাকায় সব ধরনের তাজিয়া, শোক মিছিল নিষিদ্ধ করা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা শিয়া সম্প্রদায়ের নেতাদের পাঠানো হয়েছে বলে সিএমপি জানিয়েছে।
সিএমপির উপ-কমিশনার (এসবি) মনজুর মোরশেদ জানান, করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে চট্টগ্রাম মহানগর এলাকার পবিত্র আশুরা উপলক্ষে সব ধরনের তাজিয়া, শোক মিছিল নিষিদ্ধ করা হয়েছে। তবে ধর্মপ্রাণ নগরবাসী স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবে। তাতে পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তা দেবে। তবে অনুষ্ঠানস্থলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ আদেশ পবিত্র আশুরা উপলক্ষে অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত বলবৎ থাকবে।
শিয়া সম্প্রদায়ের লোকজন জানায়, প্রতি বছর সদরঘাট থানার সদরঘাট শিয়া মসজিদ, হালিশহর থানার বি-ব্লক এসক্লাব মোড়, এ ব্লকে নয়াবাজার বিশ্বরোড় মোড় এলাকায় শিয়া সম্প্রদায় শোক র্যালি করত। গত বছরের মতো এবারো করোনার কারণে তাজিয়া মিছিল হবে না বলে জানা গেছে।
কারবালা প্রান্তরে হজরত মুহম্মদ (স.)-এর দৌহিত্র ইমাম হোসেন (রা.)-এর শাহাদাতবরণের শোকাবহ ঘটনাকে কেন্দ্র করে মূলত শিয়ারা বিশেষভাবে আশুরা পালন করে থাকে।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই