ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সবকিছু উন্মুক্ত রেখে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কোনো যৌক্তিকতা নেই : বাবুনগরী


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৮-৮-২০২১ দুপুর ২:১০

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমীর জুনায়েদ বাবুনগরী। মাদরাসা খুলে দিলে লাখ লাখ শিক্ষার্থীর কোরআন-হাদিস ও ইসলামী জ্ঞানচর্চার বরকতে দেশ ও জাতি করোনার বিপদ থেকে রক্ষা পেতে পারে বলেও উল্লেখ করেন তিনি। সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাবুনগরী এ আহ্বান জানান।

বিবৃতিতে জুনায়েদ বাবুনগরী বলেন, সরকার ১১ আগস্ট থেকে অফিস, হাটবাজার, ব্যবসা প্রতিষ্ঠান চালুর অনুমতি দিয়েছে। সীমিত পরিসরে গণপরিবহন খুলে দিয়েছে। এছাড়া ১৯ আগস্ট থেকে পর্যটন ও বিনোদন কেন্দ্র খোলার অনুমতির পাশাপাশি গণপরিবহন চলাচলে সকল বিধিনিষেধ তুলে নিচ্ছে। সরকারের এ সিদ্ধান্তকে আমরা বাস্তবসম্মত ও জনচাহিদার প্রতিফলন হিসেবে দেখছি।

এ পরিস্থিতিতে ছুটি আর দীর্ঘায়িত না করে অবিলম্বে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের প্রতিটি শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং শিক্ষকরা আজ দিশেহারা। বই-পুস্তকের সঙ্গে কোমলমতি শিক্ষার্থীদের যেমন ব্যাপক ফারাক তৈরি হয়েছে, তেমনি কিশোর বয়সের শিক্ষার্থীরা দিন দিন বেপরোয়া হয়ে ‍উঠছে। তারা সময় পার করছে ক্ষতিকরভাবে মোবাইল-ইন্টারনেট ব্যবহার করে অথবা বন্ধু-বান্ধবের সঙ্গে অহেতুক আড্ডা দিয়ে।

তিনি ‍আরো বলেন, শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলায়, বেড়ানো, হাটবাজার ও শপিংমলে যেতে কোনো বাধা নেই। গণপরিবহনে সরকারি বিধিনিষেধ নেই। অফিসে, ব্যবসা প্রতিষ্ঠান ও কলকারখানায় যারা কাজ করে তারা প্রতিদিনই তাদের অভিভাবকদের সংস্পর্শে আসছে। সবকিছু উন্মুক্ত রেখে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কোনো যৌক্তিকতা নেই।

বাবুনগরী দাবি করেন বলেন, মাদরাসা খুলে দিলে লাখ লাখ শিক্ষার্থীর কোরআন-হাদিস ও ইসলামী জ্ঞানচর্চার বরকতে দেশ ও জাতি করোনার বিপদ থেকে রক্ষা পেতে পারে।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন