ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

প্রচন্ডতাপদাহে যুবলীগ নেতা রনির পানি ও স্যালাইন সরবরাহ


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২৪-৪-২০২৪ দুপুর ৩:৪১

বৈশাখের তাপদাহের মাঝে খোলা আকাশের নিচে খেটে খাওয়া মানুষের জীবিকা নির্বাহের জন্য বের হতে হয়। রাস্তায় দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ হিটস্ট্রোকসহ পানি শূন্যতা, মাথাব্যথা ও শারীরিক দুর্বলতায় ভুগে থাকেন।

তীব্র গরমে দায়িত্বরত সকল ট্রাফিক পুলিশ, পরীক্ষার্থী, রিকশাচালক ও বাসচালক থেকে শুরু করে শ্রমজীবী মানুষের মাঝে স্বস্তি দিতে এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছেন লীগের যুব ও ক্রিড়া উপ কমিটির সদস্য নূরুল আজিম রনি।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে নগরের দুই নম্বর গেইট মোড়ে আওয়ামী লীগ নেতা নূরুল আজিম রনি বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন সরবরাহ করেন।
এসময় নূরুল আজিম রনি বলেন, গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহে বাইরে বের হওয়াই যখন দায় তখন জীবিকার তাগিদে সাধারণ মানুষদের বের হতে হচ্ছে। তীব্র তাপপ্রবাহে আমরা চেষ্টা করছি যারা পথচারী ও শ্রমজীবী আছে তাদেরকে স্বাস্থ্য সচেতন করার।প্রচণ্ড তাপদাহের মধ্যে দায়িত্বরত সকল ট্রাফিক পুলিশ এবং শ্রমজীবী মানুষের কাজে স্বস্তি ও ক্লান্তি দূর করতে স্যালাইন ও লেবু পানি সরবরাহ করছি আমরা।

এসময় উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল তানিম, রকিবুল ইসলাম সেলিম, রেজাউল করিম রিপন, মেহেদী হাসান, ফয়সাল রফিক, মো.আশিকুন্নবী, মিজানুর রহমান মিজান, মো. শাহেদুল ইসলাম, তানবীর মেহেদী মাসুদ, আরিফ হোসেন, মিজানুর রহমান রহিম, হায়দার আলী সাদ্দাম, ঐশিক পাল জিতু, ইনজামুল হক ইমু, মিনহাজু ইসলাম মিনহাজ, আরফাত হোসেন, মিনহাজ তালুকদার, তানভির হোসেন, আরশাদ মিশন, ওবায়দুল আলম শাকিল, সাজ্জাদুল ইসলাম সোহাগ, জয় চক্রবর্তী, মো: তারেক, মো: ইশরাক, মিজানুর রহমান ইমন, আব্দুল মতিন,  মো: চৌধুরি আলিফ, আতিক হাসান, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা সাফায়েত ফাহিম, জালাল উদ্দিন জুবায়ের, সাইমন উদ্দীন প্রমূখ।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

পত্নীতলায় আমন ধান কাটায় ব্যস্ত কৃষকরা

নবীগঞ্জে প্রাইভেটকার-অটোরিকশা সংঘর্ষে আহত তিন, পুলিশের কাজে বাধার অভিযোগ

পটুয়াখালীতে শীতার্তদের জন্য জেলা প্রশাসকের কাছে কম্বল হস্তান্তর করলো আশা