ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মুজাফফরাবাদ সবুজ সংঘের বাসন্তী পূজা উদযাপিত


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২৪-৪-২০২৪ দুপুর ৩:৪২

পটিয়া উপজেলার মুজাফফরাবাদ সবুজ সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হওয়া সার্বজনীন বাসন্তী পুজাকে কেন্দ্র করে হিন্দু ধর্মাবলম্বীরা মেতেছিল এক ভিন্ন সাজে।

সম্প্রতি উপজেলার মুজাফরাবাদ সবুজ সংঘ ক্লাব সংলগ্ন পুকুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় বাসন্তী পুজার জাকজমকপূর্ণ আয়োজন।

এর আগে যশোদা নগেন্দ্র নন্দী আবাসিক মহিলা ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গণে ১২ এপ্রিল থেকে শুরু হয় ৭ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। ১৭ এপ্রিল বৃহস্পতিবার রাতে বাসন্তী পূজার নবমীতে মন্দির প্রাঙ্গনে আলোচনাসভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি, কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা শম্ভু দাশ।

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের যুগ্ম সম্পাদক ও সংগঠক বিপ্লব সেনের সভাপতিত্বে ধর্মীয় আলোচনা সভার উদ্বোধন করেন, শংকরমঠ ও মিশন কার্যকরী কমিটির সহ সভাপতি এবং বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের সাবেক সভাপতি অধ্যাপক বনগোপাল চৌধুরী।
ক্লাবের সভাপতি শংকর ঘোষের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দি চিটাগং ট্রাস্টবাংলাদেশের চেয়ারম্যান অরুন কান্তি মল্লিক।
বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সুনীল বিশ্বাস, ইউপি সদস্য খোকন চৌধুরী, পশ্চিম মুজাফরাবাদ ঐতিহ্যবাহী মাকরি সপ্তমী উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর ঘোষ, রক্ষাকালী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রিটন বিশ্বাস, মাকরি সপ্তমী উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সজল সেন ও গীতা শিক্ষক প্রতুল চৌধুরী।আলোচনাসভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ধর্মীয় প্রধান বক্তা ছিলেন, দক্ষিণ জেলা সংসদের সহ-সভাপতি শ্যামল বৈদ্য সবুজ।

স্বাগত বক্তব্য রাখেন মুজাফরাবাদ সবুজ সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক অঞ্জন চৌধুরী। বক্তব্য রাখেন সবুজ সংঘের বাসন্তী উৎসব উদযাপন পরিষদের সভাপতি স্বরূপ ঘোষ রায়, সাধারণ সম্পাদক রুপন নন্দী।ক্লাবের উপদেষ্টামন্ডলী ও সকল সদস্য/সদস্যাদের সহযোগীতায় আয়োজিত সার্বজনীন বাসন্তী পূজা উপলক্ষে অতিথিদের কাছ থেকে বিশেষ সম্মাননা গ্রহণ করেন স্মার্ট বাংলাদেশ ২০২৩ পুরস্কার প্রাপ্ত উপ সহকারী কৃষি অফিসার সুভাষ চন্দ্র দত্ত।

এরপর গীতাপাঠ, সঙ্গীত, নৃত্য ও বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।সবশেষে গ্রামের উদীয়মান সংগীত ও নৃত্যশিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা এবং বিশ্বশান্তি কামনায় মহা নবমীর অনুষ্টানমালা সম্পন্ন হয়।

এমএসএম / এমএসএম

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন