ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

রাবিতে গ্রীষ্মকালীন ছুটি বাতিল, ঈদুল আজহার সাথে সমন্বয়


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৪-২০২৪ দুপুর ৩:৫১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে ঈদুল আজহার সাথে সমন্বয় করে নতুন ছুটির তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার দুপুরে জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। 

সেখানে উল্লেখ করা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গ্রীষ্মাবকাশ ৫ থেকে ৯ মে এবং ১৬ থেকে ২৪ জুন ঈদ-উল-আযহার ছুটি পূর্বনির্ধারিত ছিল। কিন্তু চলমান তাপদাহের কারণে পানি সংকটের আশঙ্কা এবং শিক্ষার্থীদের এতদসংক্রান্ত নানাবিধ অসুবিধার কথা বিবেচনা করে ছুটিসমূহ পুনর্বিন্যাস করা হয়েছে। পুনর্বিন্যাস্ত ছুটিতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষাসমূহ ৯ থেকে ২৭ জুন পর্যন্ত এবং অফিসসমূহ ৯ থেকে ২৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে। ৩০ জুন থেকে ক্লাস ও পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে।

এদিন দুপুরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাদের সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় অন্যদের মধ্যে উপ-উপাচার্যদ্বয়, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রার, অনুষদ অধিকর্তা, ইনস্টিটিউট পরিচালকবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ২১ এপ্রিল ২০২৪ তারিখে অনুষ্ঠিত সভায় গৃহীত ২ মে তারিখে ক্লাস বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়। সভায় বিভাগসমূহ প্রয়োজনবোধে ৬ জুন ২০২৪ তারিখ পর্যন্ত অনলাইনে পাঠদান কার্যক্রম পরিচালনা করতে পারবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

এমএসএম / এমএসএম

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু