গাজীপুরে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
ইস্টার্ন হাউজিংয়ে দুর্নীতি ও অনিয়মের সংবাদ সংগ্রহ করতে যাওয়া দৈনিক আওয়ার বাংলাদেশের সাংবাদিক মোঃ শরিফুল ইসলাম ও মাকসুদুল আলম রবিসহ বেশ কয়েকজন সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২ টায় গাজীপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। দৈনিক আওয়ার বাংলাদেশের স্টাফ রিপোর্টার এবিএস রানা ও শ্রীপুর প্রতিনিধি সাদেক মিয়ার আয়োজনে মানববন্ধন থেকে সকল হামলাকারীদের অবিলম্বে চিহ্নিত করার দাবী জানানো হয়। একই সাথে চিহ্নিত হামলাকারীদের বিরুদ্ধে আইনগতভাবে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন দি ডেইলি স্টারের সাংবাদিক মঞ্জুরুল হক, গাজীপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সকালের সময়ের জেলা প্রতিনিধি মোঃ আবিদ হোসেন বুলবুল, দৈনিক মুক্ত সংবাদের সাংবাদিক মোঃ রায়হান, মোহাম্মদ রফিক, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার মোঃ শফিকুল ইসলাম, দৈনিক আলোকিত সকালের স্টাফ রিপোর্টার মোঃ শফিকুল ইসলাম, লেখক কলামিস্ট বাদশা আব্দুল্লাহ, সাংবাদিক আল সাদি, দৈনিক মুক্ত বলাকার সহ সম্পাদক তারেক রহমান জাহাঙ্গীরসহ বিভিন্ন নাগরিক কমিউনিটির প্রতিনিধি প্রমূখ।
বক্তারা বলেন, গণমাধ্যম কর্মীরা তাদের দায়িত্ব পালন করলেও এটি শুধু তাদের দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ নয়। তারা রাষ্ট্র যন্ত্রের সাথে যুক্ত থাকা বিভিন্ন ব্যক্তিদের অনিয়ম দুর্নীতি চিহ্নিত করেন। এটি পরোক্ষভাবে সরকারকে ব্যাপকভাবে সহযোগিতা করার শামিল। আর রাষ্ট্রকে সহযোগিতা করার কারণে রাষ্ট্রযন্ত্রের সাথে যুক্ত থাকা অসাধু ব্যক্তিরা বরাবরের মতই গণমাধ্যম কর্মীদের নিবৃত করার চেষ্টায় লিপ্ত রয়েছে। তাদেরকে অবশ্যই সমূলে প্রতিহত করতে হবে। অতএব, সরকার তথা রাষ্ট্রের দায়িত্ব গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied