কর্ণফুলীর একটি ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার
চট্টগ্রামের কর্ণফুলীর একটি ভাড়া বাসা থেকে তৌহিদুল ইসলাম (২০) নামের এক গার্মেন্টস কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কর্ণফুলী থানা পুলিশ।
বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউপির খোয়াজনগর গ্রামের স্থানীয় একটি কলোনিতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,নিহত তৌহিদুল ইসলাম (২০) খোয়াজনগর এলাকার মৃত আব্দুল লতিফ মাঝির ছেলে। সে স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতেন এবং খোয়াজনগর এম এন সাফার কলোনিতে ব্যাচেলর হিসেবে ভাড়া রুমে বসবাস করতেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জহির হোসেন।
স্থানীয়রা জানান, ওই বাসা থেকে সকালে দুর্গন্ধ ছড়ালে আশেপাশের লোকজন ৯৯৯ কল দিয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিদের সম্মুখে ওই রুমের তালা ভেঙ্গে দেখে ওই যুবকের লাশ ঝুঁলে রয়েছে। প্রতিবেশীদের ধারণা, কয়েকদিন আগে সে আত্মহত্যা করেছে।
ওই কলোনির কেয়ার টেকার জানান, তাকে সর্বশেষ ২২ তারিখ সন্ধ্যা বেলায় বের হয়ে দোকান থেকে নাস্তা নিয়ে রুমে ঢুকতে দেখা গিয়েছিলো এরপর থেকে তাকে আর ঢুকতে বা বের হতে দেখা যায়নি, সম্ভবত সে ২২ তারিখ রাতে আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন,সকালে ওই রুম থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তৌহিদুল ইসলাম (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে,লাশের শরীর থেকে প্রচন্ড দুর্গন্ধ ছড়াচ্ছে,ধারণা করা হচ্ছে সে ২২ তারিখের আত্মহত্যা করেছে, এবিষয়ে নিয়মিত একটি অপমৃত্যুর মামলার রুজু হবে।লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর কারণ জানা যাবে।
এমএসএম / এমএসএম
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত