সলঙ্গায় আওয়ামীলীগ নেতাকে গ্রেফতারের দাবীতে স্বেচ্ছাসেবকলীগের মানববন্ধন
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজকে হত্যার উদ্দেশ্যে মারপিটের ঘটনায় আওয়ামীলীগের নেতা আরাফাত রহমানকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন করা হয়েছে।
বুধবার (২৪ এপ্রিল) বিকেলে সলঙ্গা থানা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের আয়োজনে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সলঙ্গা থানা আওয়ামীলীগের সদস্য আরাফাত রহমান একজন মাদকাসক্ত ও সন্ত্রাসী ব্যক্তি। ইউনিয়ন পরিষদের নির্বাচনী সহিংসতার জেরে গত ১৮ এপ্রিল সলঙ্গা থানা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজকে হত্যার উদ্দেশ্যে বেধড়ক মারপিট ও সন্ত্রাসী হামলা চালানো হয়। হামলায় গুরুতর আহত নেতা হাফিজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ অবস্থায় মানববন্ধনে বক্তারা অভিযুক্ত আওয়ামীলীগ নেতা আরাফাত ও তার সহযোগীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।
মানবন্ধনে বক্তব্য রাখেন, সলঙ্গা থানা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইমরান হোসেন লিংকন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি রওশন সরকার, হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মইন আহমেদ ও যুগ্ম আহ্বায়ক ইমরান প্রমুখ। মানববন্ধনে স্বেচ্ছাসেবকলীগের সকল স্তরের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন